Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ

আন্তর্জাতিক

টাইমস অব ইন্ডিয়া
28 February, 2026, 11:50 am
Last modified: 28 February, 2026, 11:55 am

Related News

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি হাড়িভাঙ্গা-আম্রপালি পাঠাল সরকার
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার

বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ

টাইমস অব ইন্ডিয়া
28 February, 2026, 11:50 am
Last modified: 28 February, 2026, 11:55 am
প্রতীকী ছবি: ইউএনবি

ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনার জেরে দুই দেশের পক্ষ থেকেই ভিসা প্রদানের হার হ্রাস পেয়েছে। এর প্রভাবে ২০২৫ সালে ভারতে বিদেশি পর্যটকদের আগমন ৯ শতাংশের বেশি কমে ৯০ দশমিক ২ লাখে দাঁড়িয়েছে। পর্যটনের প্রধান উৎস দেশগুলোর তালিকায় দ্বিতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে এসেছে প্রতিবেশী বাংলাদেশ।

সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে ৪ দশমিক ৭ লাখ পর্যটক ভারতে গেছেন, যা আগের বছরের তুলনায় ৭৩ শতাংশ কম। বছরে ভারতে সামগ্রিকভাবে বিদেশি পর্যটকের আগমন ৯ দশমিক ৩ লাখ কমলেও শুধু বাংলাদেশ থেকেই কমেছে ১২ দশমিক ৮ লাখ পর্যটক।

তবে ভ্রমণ খাতের সংশ্লিষ্টরা এই হ্রাসে খুব একটা বিচলিত নন। তাদের মতে, বাংলাদেশ থেকে আসা অধিকাংশ মানুষই চিকিৎসা বা কাজের উদ্দেশ্যে যান। তারা মূলত হোটেল বা পর্যটন কেন্দ্রগুলোর ব্যবসায় বড় কোনো প্রভাব ফেলেন না। এ কারণে বিদেশি পর্যটকের মোট তালিকায় (এফটিএ) বাংলাদেশিদের অন্তর্ভুক্তি নিয়ে আগে থেকেই প্রশ্ন তুলছিলেন অনেকে।

অন্যদিকে, ২০২৫ সালে বিদেশগামী ভারতীয়দের সংখ্যা ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে রেকর্ড ৩ কোটি ৩ লাখে পৌঁছেছে। যদিও সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে যাওয়ার হার কিছুটা কমেছে এবং কানাডায় যাওয়ার হার প্রায় ১৬ শতাংশ কমে ৮ লাখে দাঁড়িয়েছে।

একজন শীর্ষ ট্রাভেল এজেন্টের মতে, অফ-সিজনে বিমানের ভাড়া সহনীয় থাকলেও ভারতে তারকা মানের হোটেলের আকাশচুম্বী দামের কারণে মধ্যবিত্ত ভারতীয়রা এখন ঘরোয়া পর্যটনের চেয়ে বিদেশ ভ্রমণকেই বেশি সাশ্রয়ী মনে করছেন। তাদের কাছে এখন গোয়া বা কেরালার চেয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম বা মালয়েশিয়া ভ্রমণ অনেক বেশি সস্তা।

পর্যটকদের মতে, বিদেশে যেখানে ৫ থেকে ৮ হাজার টাকায় ভালো মানের হোটেল রুম পাওয়া যায়, ভারতে অফ-সিজনেও তার দাম থাকে অন্তত দ্বিগুণ। ছুটির মৌসুমে এই খরচ কয়েক গুণ বেড়ে যায়।

উচ্চমূল্য নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নন শীর্ষ হোটেল ব্যবসায়ীরা। তাদের মতে, ভারতে বর্তমানে ব্যবসায়িক ভ্রমণ এবং অভ্যন্তরীণ পর্যটন অত্যন্ত শক্তিশালী। বিলাসবহুল হোটেলের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তারা ভালো মুনাফা করতে পারছেন। বিদেশি পর্যটক কম আসলেও ঘরোয়া পর্যটকদের চাপে তাদের ব্যবসা চাঙা রয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিতে ভারতীয় বিমান সংস্থাগুলোও এখন বিদেশের রুটে নিজেদের পরিধি ব্যাপকভাবে বাড়াচ্ছে।
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত / পর্যটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি হাড়িভাঙ্গা-আম্রপালি পাঠাল সরকার
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]