Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
সালমান ও আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আগে মিরপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 February, 2026, 11:35 am
Last modified: 27 February, 2026, 11:48 am

Related News

  • ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা পাচ্ছেন মাসিক ভাতা, চিকিৎসার জন্য ১৫২ জনকে পাঠানো হয়েছে বিদেশে 
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ

সালমান ও আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আগে মিরপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার অভিযোগ

এই ঘটনায় ভুক্তভোগীর মা খাদিজা আমিন (৫৫) মিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
27 February, 2026, 11:35 am
Last modified: 27 February, 2026, 11:48 am
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৭ বছর বয়সী এক কিশোরের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী আদাম বিন আমিন 'জুলাই যোদ্ধা' হিসেবে পরিচিত।

আগামী ৩ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে আদামের। তার আগেই এই হামলার ঘটনা ঘটল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আদাম বিন আমিনের ওপর হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগীর মা খাদিজা আমিন (৫৫) মিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

থানায় দায়ের করা অভিযোগে খাদিজা আমিন উল্লেখ করেন, বুধবার রাত ১০টা ২২ মিনিটের দিকে এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে তার ছেলেকে মিরপুরের বাসার বাইরে আসতে বলে। আদাম বাইরে বের হওয়া মাত্রই তাকে হুমকি দেওয়া হয় এবং মারধর করা হয়। হামলার কারণে তার গলায় এখনো লাল ক্ষতচিহ্ন রয়েছে।

খাদিজা আমিন আরও জানান, জুলাই অভ্যুত্থানের সময় অধম গুরুতর আহত হয়েছিল এবং দীর্ঘ সময় ধরে চিকিৎসাধীন ছিল। তিনি বলেন, 'আগামী ৩ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মামলায় আমার ছেলের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। ঠিক তার আগেই এই হামলার ঘটনা ঘটল। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আমার ছেলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।'

মিরপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
 
Related Topics

টপ নিউজ

মিরপুর / রাজধানী / হামলা / জুলাই যোদ্ধা / আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল / আইসিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা পাচ্ছেন মাসিক ভাতা, চিকিৎসার জন্য ১৫২ জনকে পাঠানো হয়েছে বিদেশে 
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]