ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ কি থামাবে ইরান?
শর্ত মেনে নিয়ে চুক্তিতে রাজি হতে ইরানকে একের পর এক সামরিক হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন ১২০টিরও বেশি যুদ্ধ বিমান। মোতায়েন রেখেছেন দুটি বিমানবাহী রণতরী। এই অবস্থায় যুদ্ধ এড়াতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে তেহরান। আর সেই আলোচনাতেই মিলেছে উত্তেজনা কমার আভাস। পারমাণবিক আলোচনায় আশাব্যঞ্জক ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
