Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা হলে বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 February, 2026, 01:20 pm
Last modified: 23 February, 2026, 01:20 pm

Related News

  • আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর
  • দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, তারা আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ. লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা হলে বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচনের বেশ কিছু সরকারি নিয়ম-কানুন ও মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয় রয়েছে।’
টিবিএস রিপোর্ট
23 February, 2026, 01:20 pm
Last modified: 23 February, 2026, 01:20 pm
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: টিবিএস

স্থানীয় সরকার নির্বাচনকে বিএনপি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাই কোথাও দলটির কার্যালয় খোলা হলে বিষয়টি আইনগতভাবেই দেখা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচনের বেশ কিছু সরকারি নিয়ম-কানুন ও মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয় রয়েছে। সবগুলো হিসাব এক জায়গায় নিয়ে এসে সরকারের তরফ থেকে সঠিক সময়ে আমরা এই নির্বাচনগুলোর ব্যবস্থা করব। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হবে।"

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 'নতুন বাংলাদেশ' গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

খালেদা জিয়ার অবদান ইতিহাসে লেখা থাকবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, "এই অফিসটি আমাদের কাছে অত্যন্ত প্রিয়। এখান থেকেই গণতন্ত্র উত্তরণের সব আন্দোলন পরিচালিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তার সভাপতিত্বে এখানে আমরা বহু সভা করেছি। তিনি জনগণকে গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছেন।"

নেত্রীকে স্মরণ করে তিনি বলেন, "নেত্রী ৮৯ এর গণআন্দোলন, ৯১ এ সরকার গঠন এবং ৯৬ এর পর প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমি বিশ্বাস করি, শুধু বাংলাদেশ নয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি অন্যতম শ্রেষ্ঠ নেতা। আমরা আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তাকে যেন বেহেশত নসিব করা হয়।"

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, "তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও শক্তিশালী হয়ে উঠবে এবং বর্তমান সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সফল হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে লক্ষ্য ছিল, সত্যিকার অর্থেই একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, তা বাস্তবায়নে দেশের সব মানুষ আগের মতোই আমাদের দলকে সহায়তা করবে।"

সংরক্ষিত নারী আসনে মনোনয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটি পার্লামেন্টের সিদ্ধান্তের বিষয়। তবে দলের পক্ষ থেকে তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে, যাদের সঙ্গে জনগণ এবং দলের সম্পৃক্ততা রয়েছে। একই পরিবার থেকে একাধিক সদস্য মনোনয়ন পাবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।"

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, "এটা আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাই সব জায়গায় বিষয়টিকে সেভাবেই (আইন অনুযায়ী) দেখা হবে।"

Related Topics

টপ নিউজ

বিএনপি মহাসচিব / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / স্থানীয় সরকার নির্বাচন / আওয়ামী লীগ / নয়াপল্টন / বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর
  • দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, তারা আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ. লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]