Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
এলিয়েন ও ইউএফও সংক্রান্ত গোপন ফাইল প্রকাশের নির্দেশ দিতে যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক

বিবিসি
21 February, 2026, 10:30 am
Last modified: 21 February, 2026, 10:36 am

Related News

  • ভোটে দাঁড়াননি, তবু ইরাকি প্রধানমন্ত্রীকে ‘নির্বাচনে জয়ের’ অভিনন্দন জানালেন ট্রাম্প
  • যৌন নিপীড়নের দায়ে লেখিকা ই জিন ক্যারলকে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
  • হরমুজে পণ্যবাহী জাহাজে ২০% শুল্কের হুমকি প্রত্যাহার করলেন ট্রাম্প
  • ইরানের ওপর ফের মার্কিন নৌ-অবরোধ, পাল্টাপাল্টি হামলা; বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
  • মার্কিন হামলায় ইরান ‘প্রস্তরযুগে’ ফিরে গেছে : ট্রাম্প

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত গোপন ফাইল প্রকাশের নির্দেশ দিতে যাচ্ছেন ট্রাম্প

বিবিসি
21 February, 2026, 10:30 am
Last modified: 21 February, 2026, 10:36 am
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স

এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী এবং আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট (ইউএফও) সংক্রান্ত সরকারি ফাইলগুলো শনাক্ত ও প্রকাশের প্রক্রিয়া শুরু করতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। এর আগে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ক্লাসিফাইড বা গোপন তথ্য ফাঁসের অভিযোগ তোলেন। গত সপ্তাহে এক পডকাস্টে ওবামা বলেছিলেন, 'এলিয়েনরা বাস্তব'। ওবামার এই মন্তব্যের পরই ট্রাম্প ফাইলগুলো জনসমক্ষে আনার সিদ্ধান্ত নিলেন।

প্রেসিডেন্টের দাপ্তরিক বিমান 'এয়ারফোর্স ওয়ান'-এ সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'তার (ওবামা) এমনটা করা উচিত হয়নি। তিনি একটি বড় ভুল করেছেন।' এলিয়েনরা সত্যিই বাস্তব কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আসলে তারা বাস্তব কি না, তা আমি জানি না।'

গত শনিবার ব্রায়ান টাইলার কোহেনের পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন যে তিনি এলিয়েনদের অস্তিত্বে বিশ্বাস করেন। ওবামা বলেন, 'তারা বাস্তব, কিন্তু আমি তাদের দেখিনি এবং তাদের এরিয়া ৫১-এ রাখা হয়নি।' তিনি আরও যোগ করেন, 'সেখানে কোনো ভূগর্ভস্থ স্থাপনা নেই, যদি না মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে তথ্য গোপন করার মতো কোনো বিশাল ষড়যন্ত্র থেকে থাকে।'

এই মন্তব্য নিয়ে আলোচনার ঝড় উঠলে ওবামা পরে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেন। তিনি জানান, মহাবিশ্বের বিশালতা বিবেচনা করলে গাণিতিক সম্ভাবনা অনুযায়ী পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব। পরবর্তীতে ইন্সটাগ্রামে এক পোস্টে ২০০৯-১৭ পর্যন্ত ক্ষমতায় থাকা এই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট লেখেন, 'আমার প্রেসিডেন্সিকালীন সময়ে এমন কোনো প্রমাণ দেখিনি যে ভিনগ্রহের প্রাণীরা আমাদের সাথে যোগাযোগ করেছে। সত্যি বলছি!'

পডকাস্টের একটি দ্রুততর প্রশ্নোত্তর পর্বে ওবামা এই মন্তব্যগুলো করেছিলেন। তবে তিনি কোনো গোপন তথ্যের ওপর ভিত্তি করে এই কথা বলেছেন—এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি ওবামার সঙ্গে যোগাযোগ করেছে।

বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প জানান, অনেক মানুষ এলিয়েনদের অস্তিত্বে বিশ্বাস করলেও তিনি নিজে এটি নিয়ে খুব একটা কথা বলেন না এবং এ বিষয়ে তার কোনো 'সুনির্দিষ্ট মতামত নেই'।

তবে এর কয়েক ঘণ্টা পরেই ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, 'মানুষের ব্যাপক আগ্রহের পরিপ্রেক্ষিতে আমি এলিয়েন, ভিনগ্রহের জীবন, আনআইডেন্টিফাইড অ্যারিয়াল ফেনোমেনা (ইউএপি), ইউএফও এবং এই অত্যন্ত জটিল কিন্তু অত্যন্ত আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে সম্পর্কিত সমস্ত তথ্য ও ফাইল প্রকাশের উদ্যোগ নেব।'

২০১৭ সালে পেন্টাগনের একটি গোপন প্রকল্পের খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রে ইউএফও এবং এলিয়েন নিয়ে নতুন করে জনমনে কৌতূহল তৈরি হয়। ওই প্রকল্পে সামরিক বাহিনীর পাইলট ও অন্যান্য সদস্যদের আকাশে রহস্যময় বস্তু দেখার সাক্ষ্য নিয়ে তদন্ত করা হয়েছিল।

এরই ধারাবাহিকতায় ২০২২ সালে মার্কিন কংগ্রেস গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউএফও নিয়ে শুনানি করে। সে সময় পেন্টাগন এ বিষয়ে আরও স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দেয় এবং সামরিক বাহিনীর ইউএফও অভিজ্ঞতার তথ্য সংগ্রহ করতে একটি বিশেষ দপ্তরও খোলে।

পরের বছর মার্কিন প্রতিনিধি পরিষদের একটি প্যানেল এ বিষয়ে তদন্ত করলেও এলিয়েনদের অস্তিত্বের কোনো চূড়ান্ত প্রমাণ বা বড় কোনো তথ্য উদঘাটন করতে পারেনি। সর্বশেষ ২০২৪ সালের এক রিপোর্টে পেন্টাগন জানায়, মার্কিন সরকার এলিয়েনদের মুখোমুখি হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং আকাশে দেখা যাওয়া রহস্যময় বস্তুগুলোর বেশিরভাগই ছিল সাধারণ কোনো বস্তু।
 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইউএফও / এলিয়েন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • ভোটে দাঁড়াননি, তবু ইরাকি প্রধানমন্ত্রীকে ‘নির্বাচনে জয়ের’ অভিনন্দন জানালেন ট্রাম্প
  • যৌন নিপীড়নের দায়ে লেখিকা ই জিন ক্যারলকে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
  • হরমুজে পণ্যবাহী জাহাজে ২০% শুল্কের হুমকি প্রত্যাহার করলেন ট্রাম্প
  • ইরানের ওপর ফের মার্কিন নৌ-অবরোধ, পাল্টাপাল্টি হামলা; বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
  • মার্কিন হামলায় ইরান ‘প্রস্তরযুগে’ ফিরে গেছে : ট্রাম্প

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]