Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 February, 2026, 08:40 pm
Last modified: 20 February, 2026, 08:45 pm

Related News

  • রাজধানীর বাজারে ফের বেড়েছে মুরগি ও চালের দাম, কিছুটা স্বস্তি সবজি ও ডিমে
  • দেশি মুরগির বাজারসংযোগ নিশ্চিত হলে বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতি: বিশেষজ্ঞরা
  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম
  • খরচের চাপে দিশেহারা: কর বৃদ্ধি ও ফিডের চড়া দামে খামার বন্ধ করছেন পোল্ট্রি খামারিরা

রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ

বর্তমান সরকার দায়িত্বগ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে বলেছিলেন, সরকারের ৩ টি অগ্রাধিকারের মধ্যে অন্যতম হলো রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখা।
টিবিএস রিপোর্ট
20 February, 2026, 08:40 pm
Last modified: 20 February, 2026, 08:45 pm
প্রতীকী ছবি। ফাইল ছবি: সংগৃহীত

রমজান মাসের শুরুতে রাজধানীর নিত্যপণ্যের বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল কাঁচাবাজার এবং কাঁঠালবাগান বাজার ঘুরে দেখা গেছে, রিমজান মাসে চাহিদা বাড়ে এমন প্রায় প্রতিটি পণ্যের দাম গত দুই সপ্তাহের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে সবজি, মাছ, মুরগির বাজারে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছে।

বর্তমান সরকার দায়িত্বগ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে বলেছিলেন, সরকারের ৩ টি অগ্রাধিকারের মধ্যে অন্যতম হলো রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখা।

ধর্মপ্রাণ মুসলমানরা রমজান মাস ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উৎসবমুখর পরিবেশে উদযাপন করেন। এ সময়ে বাসাবাড়িতে ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, মসজিদ এবং খোলা জায়গাতে রোযাদারদের জন্য ইফতার সামগ্রীর আয়োজন করা হয়।

ফলে স্বভাবতই ছোলা, খেজুর, ভোজ্যতেল, চিনি, লেবু, পেঁয়াজ, শসা, বেগুন, মাংশসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা বেড়ে যায়। 

তবে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস বাড়িয়ে দামও বেড়ে গেছে এসব পণ্যের।

ইফতারের অপরিহার্য অনুষঙ্গ শরবত। আর শরবত তৈরিতে প্রয়োজন পড়ে লেবুর। দুই সপ্তাহ আগের তুলনায় লেবুর দাম বেড়েছে দ্বিগুনেরও বেশি। এখন এক হালি লেবু বাজারভেদে পাওয়া যাচ্ছে ৮০-১০০ টাকায়।

বাজার ঘুরে দেখা যায়, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের প্রোটিনের অন্যতম উৎস ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি বেড়েছে ৩০-৫০ টাকা। সোনালি মুরগির দামও চড়া, কেজিপ্রতি ৩২০ থেকে ৩৫০ টাকা। বেগুন ও কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। এক কেজি কাঁচামরিচ কিনতে এখন গুণতে হচ্ছে ১৫০-১৬০ টাকা।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, বড় দানার মসুর ডালের দাম কেজিতে ৫ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৯০-১০৫ টাকায়। অ্যাংকর ডালের দামও গতমাসের তুলনায় কেজিতে ১০ টাকা বেড়েছে।

এছাড়া, সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকলেও পাম ওয়েলের দাম গত মাসের তুলনায় প্রতি লিটারে ৫-৭ টাকা বেড়েছে। চিনি বিক্রি হচ্ছে কেজিতে ৯৮-১০৫ টাকায়। পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা, শসার দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা বৃদ্ধি পেয়েছে।

তবে টিসিবির মূল্যতালিকার সঙ্গে বাজারদরের বেশ কিছু তারতম্য রয়েছে।  

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে দেখা যায়, শসার দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। এছাড়া টমেটো ও গাজরের দামও কেজিতে বেড়েছে অন্তত ১০ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এসব সবজির দাম এবার কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি।

বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য বিক্রেতারা সরবরাহের ঘাটতি ও অতিরিক্ত চাহিদাকে দায়ী করছেন।

কাঁঠালবাগানের এক সবজি বিক্রেতা জানান,  এখন লেবুর মৌসুম না হওয়ার যোগান কম। কিন্তু চাহিদা আকাশচুম্বী। তাই দাম বেড়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, রোজার প্রথম সপ্তাহে চাহিদার চাপে দাম বাড়লেও সপ্তাহখানেক পর সরবরাহ স্বাভাবিক হলে কিছু পণ্যের দাম কমে আসতে পারে। সাধারণ ভোক্তাদের দাবি, সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের কঠোর বাজার তদারকির।

Related Topics

টপ নিউজ

বাজার / মুরগি / রোজা / সবজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • রাজধানীর বাজারে ফের বেড়েছে মুরগি ও চালের দাম, কিছুটা স্বস্তি সবজি ও ডিমে
  • দেশি মুরগির বাজারসংযোগ নিশ্চিত হলে বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতি: বিশেষজ্ঞরা
  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম
  • খরচের চাপে দিশেহারা: কর বৃদ্ধি ও ফিডের চড়া দামে খামার বন্ধ করছেন পোল্ট্রি খামারিরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]