Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক

বিবিসি
19 February, 2026, 10:10 am
Last modified: 19 February, 2026, 10:10 am

Related News

  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • মার্কিন সরকারের চাপে ক্লডের ‘অতিরিক্ত শক্তিশালী’ এআই মডেল বন্ধ করল অ্যানথ্রোপিক
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়

বিবিসি
19 February, 2026, 10:10 am
Last modified: 19 February, 2026, 10:10 am
ছবি: ফেসবুক থেকে নেওয়া

দিল্লিতে আয়োজিত এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে চীনা প্রযুক্তিতে তৈরি একটি রোবটিক কুকুরকে নিজেদের উদ্ভাবন বলে দাবি করে তীব্র বিতর্কের মুখে পড়েছে ভারতের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। 

গালগোটিয়াস ইউনিভার্সিটির একজন অধ্যাপক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডিডি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে 'ওরিয়ন' নামের এই রোবটটি তাদের নিজস্ব সেন্টার অব এক্সিলেন্স-এ তৈরি করা হয়েছে দাবি করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। তার এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। 

পরে অনলাইন ব্যবহারকারীরা তথ্য-প্রমাণের ভিত্তিতে শনাক্ত করেন, রোবটটি আসলে চীনের ইউনিট্রি রোবটিকস নামক প্রতিষ্ঠানের তৈরি জিও২ মডেল। বাণিজ্যিকভাবে বাজারজাতকৃত এই রোবটের দাম শুরু হয় প্রায় ২ লাখ রুপি থেকে।

বুধবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোবটটি নিজেরা তৈরি করার দাবি অস্বীকার করেছে। একইসঙ্গে তারা এই সমালোচনাকে 'পরিকল্পিত অপপ্রচার' হিসেবে অভিহিত করেছে।

বিশ্ববিদ্যালয়টি তাদের বিবৃতিতে বলেছে, 'আমরা স্পষ্টভাবে বলতে চাই, শিক্ষার্থীদের এআই প্রোগ্রামিং শেখানো এবং বিশ্বজুড়ে সহজলভ্য বিভিন্ন সরঞ্জাম ও সম্পদ ব্যবহার করে তাদের বাস্তবমুখী দক্ষতা অর্জন ও তা প্রয়োগে সাহায্য করতে আমাদের যে প্রচেষ্টা, এই রোবটিক প্রোগ্রামিং তার একটি অংশ।' 

ভিডিওতে দেখা যাওয়া ওই অধ্যাপক নেহা সিং পরে সাংবাদিকদের বলেন, তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, 'হয়তো আমি যা বলতে চেয়েছিলাম, তা স্পষ্টভাবে প্রকাশ করতে পারিনি; অথবা আপনারা আমার কথা ঠিকমতো বুঝতে পারেননি।'

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সরাসরি অসততার অভিযোগ তুলেছেন।

বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই বিতর্কের জেরে বিশ্ববিদ্যালয়টিকে সম্মেলন থেকে তাদের স্টল সরিয়ে নিতে বলা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাবি করেছেন, স্টল সরানোর বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি।

তবে এর কয়েক ঘণ্টা পরেই সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, বিতর্কের জেরে সংশ্লিষ্ট স্টলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সম্মেলনে উপস্থিত বিবিসির একজন প্রতিবেদকও জানান, ওই বুথের বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল; সেখানে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মীকেও অবস্থান করতে দেখা যায়নি।

ঘটনাটি সম্মেলনের আয়োজকদের জন্য বেশ অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। কারণ ভিডিওটি স্বয়ং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়েছিল। যদিও বিতর্ক শুরু হওয়ার পর পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে।

ভারতের তথ্যপ্রযুক্তি সচিব এস কৃষ্ণন বলেন, এই অনাকাঙ্ক্ষিত বিতর্ক যেন সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্যদের কঠোর পরিশ্রম ও সাফল্যকে ম্লান করে না দেয়। 

গত সোমবার দিল্লির ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট-এর উদ্বোধন করেন। ভারত সরকার এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে তুলে ধরছে, যার মূল লক্ষ্য হলো ভারতকে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। 

১০০টিরও বেশি দেশের প্রতিনিধি ও বিভিন্ন দেশের সরকারপ্রধানদের পাশাপাশি গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্যক্তিত্বরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার সুশাসন, অবকাঠামো ও উদ্ভাবন নিয়ে নীতি নির্ধারণী আলোচনা, স্টার্টআপ প্রদর্শনী ও রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

তবে সম্মেলনের প্রথম দিনটি অতিরিক্ত ভিড়, দীর্ঘ লাইন ও ভেন্যুতে অব্যবস্থাপনার অভিযোগে কিছুটা বিঘ্নিত হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আয়োজকরা প্রদর্শনীর সময় বাড়ানোর পাশাপাশি প্রবেশপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও জোরদার করেন। 

Related Topics

টপ নিউজ

ভারত / চীনা রোবট কুকুর / এআই সম্মেলন / এআই / রোবট কুকুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • মার্কিন সরকারের চাপে ক্লডের ‘অতিরিক্ত শক্তিশালী’ এআই মডেল বন্ধ করল অ্যানথ্রোপিক
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]