Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 February, 2026, 04:50 pm
Last modified: 18 February, 2026, 04:54 pm

Related News

  • আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আঘাত পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী পলক
  • প্রসিকিউটর সুলতান মাহমুদকে সরাতে দেড় মাস আগেই চিঠি দিয়েছিলেন তাজুল
  • অনুভূতি ‘অম্লমধুর’; নির্বাচিত সরকার নিজেদের লোক বসাবে, এটাই স্বাভাবিক: বিদায়বেলায় তাজুল
  • জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার ষড়যন্ত্র ও উস্কানির অভিযোগে জয় ও পলকের বিচার শুরু
  • ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয় ও পলকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের

জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর

তাদের বিরুদ্ধে হওয়া মামলায় আজ প্রসিকিউশন পক্ষ সূচনা বক্তব্য উপস্থাপন করে, যার মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হলো। ট্রাইব্যুনাল আগামী ২৫ ফেব্রুয়ারি এই মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।
টিবিএস রিপোর্ট
18 February, 2026, 04:50 pm
Last modified: 18 February, 2026, 04:54 pm
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ফাইল ছবি: বাসস

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাই গণহত্যার অন্যতম 'মাস্টারমাইন্ড' ছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যা চালানোর অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়েছে। 

আজ প্রসিকিউশন পক্ষ এই মামলায় তাদের সূচনা বক্তব্য উপস্থাপন করে, যার মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হলো। ট্রাইব্যুনাল আগামী ২৫ ফেব্রুয়ারি এই মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, '২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর যে ব্যাপক গণহত্যা চালানো হয়েছিল, এর মাস্টারমাইন্ডদের মধ্যে অন্যতম হলেন সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক। কারণ তারা দুজনই আইসিটির দায়িত্বে ছিলেন। আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংঘটনে সর্বাত্মক সহযোগিতা করেন তারা।'

তাজুল ইসলাম আরও বলেন, 'গণহত্যায় সহায়তার ব্যাপারে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে শলাপরামর্শ করেছেন পলক। তারা নানা ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছেন। এ মামলায় আমরা সেসব প্রমাণাদি তুলে এনেছি।'

তিনি উল্লেখ করেন যে, আসামিরা ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে বিশ্ববাসীর কাছ থেকে গণহত্যার খবর আড়াল করার অপচেষ্টা চালিয়েছিলেন। তিনি বলেন, 'এ ছাড়া তারা হত্যাকাণ্ডের পরিকল্পনায় সরাসরি অংশ নিয়েছেন। সাক্ষ্যপ্রমাণের মধ্য দিয়ে এসব তুলে এনে প্রসিকিউশনের পক্ষে আমরা সূচনা বক্তব্য উপস্থাপন করেছি। আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।'
 
Related Topics

টপ নিউজ

তাজুল ইসলাম / সজীব ওয়াজেদ জয় / জুনাইদ আহমেদ পলক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আঘাত পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী পলক
  • প্রসিকিউটর সুলতান মাহমুদকে সরাতে দেড় মাস আগেই চিঠি দিয়েছিলেন তাজুল
  • অনুভূতি ‘অম্লমধুর’; নির্বাচিত সরকার নিজেদের লোক বসাবে, এটাই স্বাভাবিক: বিদায়বেলায় তাজুল
  • জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার ষড়যন্ত্র ও উস্কানির অভিযোগে জয় ও পলকের বিচার শুরু
  • ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয় ও পলকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]