জন্মহার সংকটে অভিনব সমাধান ইউক্রেনের
নিজেদের ভূখণ্ড রক্ষায় গত ৪ বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার বিপক্ষে লড়াই করছে ইউক্রেন। প্রাণ গেছে বহু ইউক্রেনীয় সেনার। এতে ক্রমেই তীব্র হয়ে ওঠছে দেশটির জনসংখ্যা সংকট। এ অবস্থায় জন্মহার সংকট নিরসনে অভিনব এক সমাধান বের করেছে ইউক্রেন। যুদ্ধরত সেনাদের শুক্রাণু ও ডিম্বাণু ফ্রিজে সংরক্ষণের ব্যবস্থা করছে দেশটি। কিন্তু প্রশ্ন হলো- হঠাৎ কেন শুক্রাণু ফ্রিজিং করার সিদ্ধান্ত নিতে হলো ইউক্রেনকে।
