সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কী ব্যাখ্যা বিএনপির?
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আগে আনুষ্ঠানিকভাবে দলীয় এই সিদ্ধান্ত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
