এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ড. ইউনূস
জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ১৬ ফেব্রুয়ারি রাতে এই ভাষণ সরাসরি সম্প্রচার করে বিটিভি। ভাষণে প্রধান উপদেষ্টা অধিকারের বিষয়ে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিষয়ে, পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে দৃঢ় থাকার আহ্বান জানান।
