বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের দাবি কী?
নবনির্বাচিত সরকার গঠনের প্রাক্কালে ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের লক্ষ্যে পর্ষদ সভা স্থগিত চেয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
