সংসদের উচ্চকক্ষে কোন দল কয়টি আসন পাবে?
ভোটের হিসাব কিংবা সংসদের নিম্নকক্ষে আসনের হিসাব অনুসারে—সব দিক থেকেই জাতীয় সংসদের উচ্চকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বিএনপি। নির্বাচন কমিশনের দলভিত্তিক ভোটের হিসাব অনুযায়ী, ২৯৭ আসনে বিএনপির প্রাপ্ত ভোটের হার ৪৯ দশমিক ৯৭ শতাংশ। অর্থাৎ, এসব আসনে বিএনপি যে ভোট পেয়েছে, তাতে ভোটের হার বিবেচনায় উচ্চকক্ষ গঠিত হলে তাতে বিএনপির অর্ধেক আসন নিশ্চিত হবে। অন্যদিকে, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রাপ্ত ভোটের হার ৩১ দশমিক ৭৬ শতাংশ।
