Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
আদালতের নির্দেশ অনুযায়ী ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 February, 2026, 05:35 pm
Last modified: 15 February, 2026, 05:44 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা

আদালতের নির্দেশ অনুযায়ী ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল

তিনি বলেন, ‘আমাদের টিম, আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা মাঠ পর্যায়ে কাজ করেছে, তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ফলাফল তৈরির কাজটি করেছেন। আমাদের এখানে নির্বাচন কমিশন সচিবালয়ে যারা সংযুক্ত ছিলেন, তারা রাতদিন পরিশ্রম করে এই গেজেটটি প্রস্তুত করার চেষ্টা করেছেন।’
টিবিএস রিপোর্ট
15 February, 2026, 05:35 pm
Last modified: 15 February, 2026, 05:44 pm
ছবি: জহির রায়হান/টিবিএস

আদালতের নির্দেশ পেলে সেই অনুযায়ী ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবেবলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, 'আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই কোনো অভিযোগকারীর। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।'

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে ৩২ আসনের ফলাফলাফল পুনর্গণনার আবেদন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে, আজ দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জোটের পক্ষ থেকে ঢাকা-৮ সহ ৩২ আসনের ফলাফল পুররায় গণনার আবেদন করা হয়। সেই ইসি আনোয়ারুল ইসলাম সরকার ছিলেন।

এসময় জামায়াতসহ ১১ দলের অভিযোগের বিষয় তিনি বলেন, 'গেজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি। আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। সঠিক সময়ে গেজেট প্রকাশ হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমরা প্রত্যাশার চেয়েও বেশি সফল মনে করি। ওভারঅল নির্বাচনটা নিয়ে আমরা সন্তুষ্ট। পারসেন্টেজ বলেন, ভোট ব্যবস্থাপনা বলেন, আপনাদের সবার সহযোগিতা বলেন, সবমিলেই আমরা সন্তুষ্ট। আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন।'

১১ দলীয় জোটের করা ৩২ আসনে ভোট পুর্নগণনার বিষয়ে এই কমিশনার বলেন, '১১ দলীয় জোটের পক্ষ থেকে উনারা আসছেন। আমরা দীর্ঘক্ষণ উনাদের বক্তব্য শুনেছি। উনাদের বক্তব্য অনুযায়ী কিছু সমস্যার কথা উনারা উল্লেখ করেছেন। আর তড়িঘড়ির তো প্রশ্নই আসে না। আমরা এবার চেষ্টা করেছি এই প্রযুক্তির যুগে আরও স্মার্টলি কীভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়। সেই ব্যবস্থাগুলো আমরা নিয়ে রেখেছিলাম।'

তিনি বলেন, 'গেজেট প্রকাশের বিষয়ে আমরা আরও আশাবাদী ছিলাম যে আরও আগে যদি দেওয়া যেত, ভালো হতো। আমাদের টিম, আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা মাঠ পর্যায়ে কাজ করেছে, তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ফলাফল তৈরির কাজটি করেছেন। আমাদের এখানে নির্বাচন কমিশন সচিবালয়ে যারা সংযুক্ত ছিলেন, তারা রাতদিন পরিশ্রম করে এই গেজেটটি প্রস্তুত করার চেষ্টা করেছেন। এটি যথাসময়ে প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশন সেটি বিশ্বাস করে।'

তিনি আরও বলেন, 'ভোটকেন্দ্র ব্যবস্থাপনায় প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে দেহরক্ষী হিসেবে আমরা অস্ত্রসহ একজন আনসারকে দিয়েছি। আনসারের কাছে সুরক্ষা অ্যাপ ছিল। যখন যেখানে যে ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষা সেলে তথ্যটি এসেছে।'

ইসি আনোয়ারুল বলেন, 'বহু সংখ্যক ড্রোন এঙ্গেজ রেখেছি, হেলিকপ্টার এঙ্গেজ রেখেছি, বডি ওয়ান ক্যামেরা রেখেছি। প্রায় প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল। এমন একটি পরিস্থিতিতে সবকিছু আয়নার মত পরিষ্কার। আমরা এখান থেকে কোনটা সত্য তথ্য, কোনটা মিথ্যা তথ্য সবগুলোই মনিটর করার সর্বোচ্চ চেষ্টা করেছি। নির্বাচন কমিশন মনে করে যখন যেই ঘটনাটি আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা শতভাগ সেটিকে এড্রেস করার চেষ্টা করেছি এবং সমাধান করেছি।'

পুর্নগণনার দাবি ইসি মানবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'তাদের দাবিটি বিচার- বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন তাদেরকে সুযোগ দিয়েছে যে যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে, তারা সেটি হাইকোর্টকে জানাতে পারবেন। হাইকোর্ট সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।'

শেরপুর-৩ আসনের তফসিল কবে হবে জানতে চাইলে ইসি আনোয়ারুল বলেন, 'এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। শেরপুরের নির্বাচন প্লাস আপনারা জানেন একজন প্রার্থী দুটি আসনে নির্বাচন করেছেন। তিনি কোনটি রাখবেন কোনটি রাখবেন না- এ তথ্য এখনও নির্বাচন কমিশনে আসেনি। শেরপুরের নির্বাচনটাও আমাদের করতে হবে। কমিশন এখনও সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। অচিরেই আপনারা কমিশন সিদ্ধান্ত নিলে জানতে পারবেন।'

শপথের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'সংবিধানের ১৪৮ আর্টিকেল যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখব ভোটগ্রহণের ফলাফল ঘোষণার পর থেকে তিন দিনের ভিতরে যদি স্পিকার কিংবা ডেপুটি স্পিকার শপথ না পড়ান, তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পাঠ করানোর বিধান রয়েছে।'

তিনি আর বলেন, 'আরও যে আইনগত বিষয়গুলো রয়েছে, সেগুলোর ব্যাখ্যা-বিশ্লেষণ সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা হয়তো ব্যাখা করবেন। তবে এর বাইরে বেশি কিছু বলা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। কারণ কবে-কখন এই শপথ অনুষ্ঠিত হবে, সেটি এখনও আমরা অফিশিয়ালি অবগত নই। সেটি অফিশিয়ালি অবগত হলে পরে আপনাদের জানাতে পারব।'

আপনাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে এ কমিশনার বলেন, 'এখন বিষয়টি হচ্ছে সরকারের সঙ্গে আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক যে যোগাযোগগুলো হয়ে থাকে, সেই জায়গা থেকে একটু আগেও আমি খবর নেওয়ার চেষ্টা করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে ওরকম অফিশিয়াল কোনো চিঠিপত্র বা যোগাযোগ হয়নি।'

Related Topics

টপ নিউজ

ইসি / আনোয়ারুল ইসলাম সরকার / ভোট পুনর্গণনা / ১১ দলীয় জোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]