রাজশাহীর কোন জেলায় কার আধিপত্য?
উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সারা দেশে ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে ২১২টি আসনেই জয় লাভ করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। বিপরীতে জামায়াত নেতৃত্বাধীনে জোট আসন পেয়েছে ৭৭টি। দেশজুড়ে বিএনপির এই দাপট দৃশ্যমান হয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলোতেও।
