বরিশাল বিভাগের কোন জেলায় কোন দল কয়টি আসন পেল?
সারাদেশে উৎসবের মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ৩০০ আসনের মধ্যে বেসরকারিভাবে ২৯৭ আসনের ফল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। যেখানে ভূমিধ্বস জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট। নিশ্চিত করেছে ২১২টি আসন। বিপরীতে জামায়াত নেতৃত্বাধীন জোট নিশ্চিত করেছে ৭৭টি আসন। দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন এ জোটের দাপট চোখে পড়েছে বরিশাল বিভাগেও।
