তারেক রহমান: প্রথমবার এমপি হয়েই প্রধানমন্ত্রী?
ঢাকার এক শীতের সকালে প্রায় সতেরো বছর পর দেশে ফিরলেন তিনি। দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় হারালেন মাকে। শোক কাটিয়ে না উঠতেই নামতে হয় নির্বাচনী প্রচারণায়। মাত্র দেড় মাস পর বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে দাঁড়ালেন দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার একেবারে সামনে। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের এই যাত্রা যেন এক নাটকীয় অধ্যায়। উত্থান, পতন, নির্বাসন, মামলা, বিতর্ক আর প্রত্যাবর্তনের এক দীর্ঘ গল্প।
