যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা, কিন্তু ক্ষেপণাস্ত্রে অনড় ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখালেও নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপস করতে রাজি নয় ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি স্পষ্ট করে জানিয়েছেন, দেশের প্রতিরক্ষার এই গুরুত্বপূর্ণ অংশ 'আলোচনার অযোগ্য'।
