Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
নির্ধারিত সময়ে কেন্দ্রের ফটক না খোলায় চটগ্রামে ভোটারদের ক্ষোভ

সারাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 08:20 am
Last modified: 12 February, 2026, 08:20 am

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

নির্ধারিত সময়ে কেন্দ্রের ফটক না খোলায় চটগ্রামে ভোটারদের ক্ষোভ

সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও ৭টা ৩৯ মিনিট পর্যন্ত কেন্দ্রের ফটক বন্ধ থাকায় বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকশ ভোটার ক্ষোভ প্রকাশ করেন।
টিবিএস রিপোর্ট
12 February, 2026, 08:20 am
Last modified: 12 February, 2026, 08:20 am
ছবি: টিবিএস

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের বিবিরহাট জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে নির্ধারিত সময়ে ভোটারদের প্রবেশ করতে না দেওয়ায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও ৭টা ৩৯ মিনিট পর্যন্ত কেন্দ্রের ফটক বন্ধ থাকায় বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকশ ভোটার ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই অভিযোগ করেন, তারা সকাল ছয়টা থেকে লাইনে অপেক্ষা করলেও কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

এ ঘটনায় ভোটারদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং কেউ কেউ ভোট কারচুপির আশঙ্কাও প্রকাশ করেন। ঘটনাস্থলে উপস্থিত ২০ থেকে ৩০ জন ভোটার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। 

কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্বরত আনসার সদস্যরা জানান, প্রিজাইডিং অফিসারের সুনির্দিষ্ট অনুমতি না থাকায় তারা কাউকে ভেতরে প্রবেশ করতে দিতে পারেননি।

দীর্ঘ সময় অপেক্ষার পর সাধারণ ভোটারদের চাপ এবং সাংবাদিকদের উপস্থিতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরে ভোটারদের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হয় এবং ভোটগ্রহণ শুরু হয়।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আলিমুর রহমান এ বিষয়ে টিবিএসকে বলেন, তিনি সাড়ে সাতটা থেকেই ভোটারদের প্রবেশের জন্য নির্দেশনা দিয়ে রেখেছিলেন। তার নির্দেশনা সত্ত্বেও কেন ভোটারদের আটকে রাখা হয়েছে সেটি তার জানা ছিল না বলে তিনি মন্তব্য করেন। পরবর্তীতে তিনি দ্রুত সবার প্রবেশের ব্যবস্থা নিশ্চিত করেন এবং স্বাভাবিক প্রক্রিয়ায় ভোটগ্রহণ শুরু হয়।

এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৯৩২ জন এবং ভোটকক্ষ রয়েছে ৭টি।

চট্টগ্রাম-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির এরশাদ উল্লাহ, জামায়াতে ইসলামীর মো. আবু নাছের, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসান, জাতীয় নাগরিক পার্টির জোবাইরুল হাসান আরিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল আলম এবং ইনসানিয়াত বিপ্লবের মো. এমদাদুল হক।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৮২ হাজার ৬০৬ জন, নারী ২ লাখ ৭২ হাজার ১২২ জন।এ ছাড়াও এই আসনে একজন হিজড়া ভোটার রয়েছেন। পুরো আসনে ১৭৯টি কেন্দ্রের অধীনে ১ হাজার ৫৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / ভোটকেন্দ্র / ভোটগ্রহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]