Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
সাতক্ষীরায় বিএনপি নেতার সঙ্গে ‘বৈঠক’, নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2026, 11:55 pm
Last modified: 12 February, 2026, 12:13 am

Related News

  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • পুলিশের পোশাকে পরিবর্তন: ফিরছে নীল ও জলপাই রঙের শার্ট, প্যান্ট হবে খাকি
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • আদাবরে ছিনতাইকারীর কোপে ওসিসহ দুই পুলিশ আহত, গুলিবিদ্ধ ছিনতাইকারী, আটক ৪

সাতক্ষীরায় বিএনপি নেতার সঙ্গে ‘বৈঠক’, নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

দেবহাটা থানার ওসি জাকির হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং নিরপেক্ষতা বজায় রাখতে পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনি দায়িত্বে থাকা এএসআই আকিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
11 February, 2026, 11:55 pm
Last modified: 12 February, 2026, 12:13 am
ছবি: টিবিএস

নির্বাচনি দায়িত্ব পালনকালে পেশাগত আচরণবিধি লঙ্ঘন করে ইউনিয়ন বিএনপি নেতার ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে বৈঠকের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া ওই কর্মকর্তার নাম আকিদুল ইসলাম, তিনি পুলিশের এএসআই হিসেবে সাতক্ষীরা কোর্টে কর্মরত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে নির্বাচনি দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এএসআই আকিদুল ইসলাম দেবহাটা উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। বুধবার বিকেলে তিনি ভোটগ্রহণের মালামাল নিয়ে ওই কেন্দ্রে পৌঁছান। তবে সন্ধ্যায় তিনি কেন্দ্র ছেড়ে গাজীরহাট বাজারে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাজুর ব্যক্তিগত অফিসে যান এবং সেখানে বৈঠকে বসেন। একজন পুলিশ কর্মকর্তা নির্বাচনের ডিউটিতে থাকাকালে রাজনৈতিক নেতার কার্যালয়ে গিয়ে দীর্ঘক্ষণ অবস্থান করার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়ে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাজু বলেন, 'আদালতে যাতায়াতের সুবাদে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল। ভোটকেন্দ্রটি আমার ব্যক্তিগত অফিসের কাছে হওয়ায় তিনি সৌজন্যমূলক কথা বলতে এসেছিলেন। সেখানে আমরা ১০-১২ জন উপস্থিত ছিলাম। বিষয়টিকে অনেকে ভিন্নভাবে উপস্থাপন করছেন।'

তবে নির্বাচনের স্পর্শকাতর সময়ে এমন কাজকে নিয়মবহির্ভূত হিসেবে দেখছে স্থানীয় প্রশাসন। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং নিরপেক্ষতা বজায় রাখতে পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনী দায়িত্বে থাকা এএসআই আকিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিলন সাহা বলেন, 'একটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার কথা বলার অভিযোগ আমাদের নজরে আসে। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী এটি সন্দেহজনক ও অপেশাদার আচরণ। সেই অভিযোগের প্রেক্ষিতেই তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।'

উল্লেখ্য, ওই কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Related Topics

টপ নিউজ

বিএনপি / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • পুলিশের পোশাকে পরিবর্তন: ফিরছে নীল ও জলপাই রঙের শার্ট, প্যান্ট হবে খাকি
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • আদাবরে ছিনতাইকারীর কোপে ওসিসহ দুই পুলিশ আহত, গুলিবিদ্ধ ছিনতাইকারী, আটক ৪

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]