অন্তর্বর্তী সরকার লক্ষ্যের ৯০ শতাংশ অর্জন করেছে: প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা তেমন একটা নেই। এই সরকার যা অর্জন করতে চেয়েছে তার ৯০ শতাংশ অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ৯ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।
