Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
উন্নয়ন প্রকল্পকে লুটপাটের সিঁড়িতে পরিণত করা হয়েছে, এই অবস্থার পরিবর্তনই আমাদের লক্ষ্য: জামায়াত আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 February, 2026, 07:55 pm
Last modified: 09 February, 2026, 07:58 pm

Related News

  • গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে যাব: জামায়াত আমির
  • ‘যৌক্তিক’ ও ‘গঠনমূলক’ বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর
  • নির্বাচনের ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারত: শফিকুর রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

উন্নয়ন প্রকল্পকে লুটপাটের সিঁড়িতে পরিণত করা হয়েছে, এই অবস্থার পরিবর্তনই আমাদের লক্ষ্য: জামায়াত আমির

তিনি বলেছেন, দেশ একটি ঐতিহাসিক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং এই পরিবর্তন বাস্তবায়নে জনগণের সম্মিলিত সিদ্ধান্ত ও অংশগ্রহণ প্রয়োজন।
টিবিএস রিপোর্ট
09 February, 2026, 07:55 pm
Last modified: 09 February, 2026, 07:58 pm

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, অতীতের শাসকগোষ্ঠী রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠানকে দলীয় ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছে। উন্নয়ন প্রকল্পকে লুটপাটের সিঁড়িতে পরিণত করা হয়েছে। এই অবস্থার পরিবর্তনই আমাদের অন্যতম লক্ষ্য। 

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি এ কথা বলেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে 'নতুন বাংলাদেশ' গড়ার এক মহাসুযোগ হিসেবেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেছেন, দেশ একটি ঐতিহাসিক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং এই পরিবর্তন বাস্তবায়নে জনগণের সম্মিলিত সিদ্ধান্ত ও অংশগ্রহণ প্রয়োজন।

ভাষণের শুরুতে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। 

ডা. শফিকুর রহমান বলেন, "জুলাই গণ-অভ্যুত্থান সম্ভব হয়েছিল কারণ পুরো দেশ এক হয়েছিল। তরুণ, শ্রমিক, নারী, পেশাজীবী ও বিভিন্ন রাজনৈতিক শক্তির ঐক্যই জুলাইকে সম্ভব করেছে।"

তিনি বলেন, জুলাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দীর্ঘদিনের বৈষম্য, পরিবারতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের বিস্ফোরণ। বিশেষ করে ২০০৯ সালের পর থেকে গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্বাচন ব্যবস্থাকে 'তামাশায়' পরিণত করার মাধ্যমে জনগণকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

জামায়াত আমির বলেন, দেশের তরুণ প্রজন্ম এখন 'বাংলাদেশ ২.০' দেখতে চায়, যা হবে একটি ন্যায়ভিত্তিক, আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র। এই তরুণরা সাহসী, মেধাবী ও প্রযুক্তিবান্ধব। ভবিষ্যৎ বাংলাদেশ তারাই গড়বে।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান জানান, জুলাই-পরবর্তী সরকার কিছু কাঠামোগত সংস্কার উদ্যোগ নিলেও অনেক পরিকল্পনা বাস্তবায়িত হয়নি বা প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে। এসব সংস্কার প্রক্রিয়া স্থায়ী ও সাংবিধানিক ভিত্তি দিতে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হয়েছে। তিনি জনগণকে গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানান।

ভাষণে তিনি বলেন, জামায়াতে ইসলামী নীতিনির্ধারণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পলিসি সামিট আয়োজন করেছে এবং নির্বাচনি ইশতেহারে সেসব প্রতিফলিত হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মতামতের ভিত্তিতে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

নারী অধিকার বিষয়ে তিনি বলেন, নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না। জামায়াত ক্ষমতায় এলে নারীরা ঘরের বাইরে ও রাষ্ট্র পরিচালনায় সমান মর্যাদায় নেতৃত্ব দেবেন।

সংখ্যালঘু ও মানবাধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সবার দেশ—মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবার। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নির্যাতনের চেষ্টা হলে তা প্রতিরোধ করা হবে বলে অঙ্গীকার করেন তিনি।

আন্তর্জাতিক সম্পর্ক ও জলবায়ু ইস্যুতে তিনি সমমর্যাদাভিত্তিক পররাষ্ট্রনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে কূটনৈতিক তৎপরতা জোরদারের কথা বলেন। প্রবাসীদের জন্য সংসদে প্রতিনিধিত্ব ও রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়েও পরিকল্পনার কথা জানান।

জামায়াত আমির আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের প্রতি সমর্থন চেয়ে বলেন, "রাষ্ট্রীয় দায়িত্ব  হলো আমানত। আমরা ইনসাফ ও জবাবদিহির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করছি।"

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী / ডা. শফিকুর রহমান / গণভোট / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে যাব: জামায়াত আমির
  • ‘যৌক্তিক’ ও ‘গঠনমূলক’ বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর
  • নির্বাচনের ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারত: শফিকুর রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]