Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
জাহাজ নির্মাণ খাতের পুনঃ অর্থায়ন সুবিধার মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 February, 2026, 09:30 pm
Last modified: 08 February, 2026, 10:02 pm

Related News

  • ২০২৯ সালে চালু হচ্ছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: সংসদে নৌপরিবহনমন্ত্রী
  • ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • চীনের রপ্তানি হ্রাস ও সোর্সিং পরিবর্তনে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ
  • এলডিসি উত্তরণ-পরবর্তী রপ্তানি রক্ষায় ১৫ দেশ ও জোটের সঙ্গে বাণিজ্য আলোচনা সরকারের
  • চীনে কাঁঠাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের আশা প্রধানমন্ত্রীর

জাহাজ নির্মাণ খাতের পুনঃ অর্থায়ন সুবিধার মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়ন, পরিচালনা ও বিকাশের পাশাপাশি রপ্তানি আয় বাড়ানোর সম্ভাবনা বিবেচনায় মেয়াদ বাড়ানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
08 February, 2026, 09:30 pm
Last modified: 08 February, 2026, 10:02 pm
ছবি: সংগৃহীত

জাহাজ নির্মাণ খাতের জন্য চালু থাকা পুনঃ অর্থায়ন স্কিমের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংককে বিষয়টি জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়ন, পরিচালনা ও বিকাশের পাশাপাশি রপ্তানি আয় বাড়ানোর সম্ভাবনা বিবেচনায় মেয়াদ বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, স্কিমটির মেয়াদ ২০২৪ সালের জুনে শেষ হয়ে গিয়েছিল।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক এই পুনঃ অর্থায়ন সুবিধা গ্রহণের যোগ্য হবে। তবে আগ্রহী ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-৩-এর সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি করতে হবে।

স্কিমটির পরিচালনাগত কার্যক্রম ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-৩ সম্পন্ন করবে। পুনঃ অর্থায়নের আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় দলিল দাখিল এবং তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে ওই বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

এছাড়া কোনো ব্যাংক নিজস্ব নীতিমালার আওতায় গ্রাহকের অনুকূলে ঋণ বা বিনিয়োগ অনুমোদন করতে পারবে। তবে এই তহবিলের আওতায় ঋণ মঞ্জুরের আগে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-৩ থেকে তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। প্রাপ্যতার আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ঋণ বিতরণসূচি ও পরিশোধসূচি সংযুক্ত রাখতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত বিতরণসূচি অনুযায়ী ঋণের সদ্ব্যবহার নিশ্চিত হওয়ার পর অংশগ্রহণকারী ব্যাংক কিস্তিতে গ্রাহকের অনুকূলে ঋণ বিতরণ করবে এবং পরে বাংলাদেশ ব্যাংকের কাছে পুনঃ অর্থায়নের জন্য আবেদন করবে। প্রয়োজন হলে অন্তর্বর্তীকালীন কিস্তির বিপরীতেও পুনঃ অর্থায়ন সুবিধা নেওয়া যাবে।

ইসলামি শরিয়াহভিত্তিক পরিচালিত ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ক্ষেত্রে তাদের অনুমোদিত বিনিয়োগ পদ্ধতি অনুসরণ করেই এই তহবিলের আওতায় বিনিয়োগ দেওয়া যাবে বলেও সার্কুলারে উল্লেখ আছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে জাহাজ নির্মাণ খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন সহজ হবে এবং খাতটির রপ্তানিমুখী সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / জাহাজ / রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • ২০২৯ সালে চালু হচ্ছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: সংসদে নৌপরিবহনমন্ত্রী
  • ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • চীনের রপ্তানি হ্রাস ও সোর্সিং পরিবর্তনে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ
  • এলডিসি উত্তরণ-পরবর্তী রপ্তানি রক্ষায় ১৫ দেশ ও জোটের সঙ্গে বাণিজ্য আলোচনা সরকারের
  • চীনে কাঁঠাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের আশা প্রধানমন্ত্রীর

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]