জামায়াত আমির কি সত্যিই নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছেন?
আচরণ বিধি ভঙ্গের কারণে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে নাগরিক সচেতন নারী সমাজের নেত্রীরা। সাম্প্রতিক সময়ে নারীদের প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে ৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ভবনে জামায়াত ইসলামীর আমীরের প্রার্থিতা বাতিলের দাবী জানিয়ে স্বারকলিপি প্রদান করেন নাগরিক সচেতন নারী সমাজ।
