এপস্টাইন তদন্তে কেন প্রকাশ্যে সাক্ষ্য দিতে চান ক্লিনটন দম্পতি?
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠেছে বহু রাঘব বোয়ালের বিপক্ষে। যাকে এখন রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে ট্রাম্প প্রশাসন। ঘায়েল করতে চাইছেন রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের। এপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে একরকম বাধ্য করা হচ্ছে সাক্ষ্য দিতে। এমন প্রেক্ষাপটে পাল্টা এক চাল দিয়েছেন ঝানু এ দুই রাজনীতিবিদ।
