আরও কয়েকটি ব্যাংককে একীভূত করা উচিত: সিপিডি
চলমান সংস্কার কর্মসূচী বাস্তবায়নের জন্য আগামী সরকারের উচিত হবে সরকারি বিভিন্ন পদে বতর্মান প্রধানদের রেখে দেওয়া। ৭ ফেব্রুয়ারি ব্র্যাক সেন্টারে আয়োজিত "নির্বাচনি এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা" শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিডিপির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
