Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
সাবেক মেয়র সাঈদ খোকনের অপ্রদর্শিত বহুতল ভবন, ব্যাংক হিসাব ও বন্ডের সন্ধান

বাংলাদেশ

রিয়াদ হোসেন
06 February, 2026, 04:35 pm
Last modified: 06 February, 2026, 04:35 pm

Related News

  • ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি ঠেকাতে প্রযুক্তিনির্ভর নজরদারিতে সরকার: সংসদে অর্থমন্ত্রী  
  • বছরের পর বছর ধরে কর ফাঁকি: প্রায় ১৫ হাজার কোটি টাকার গোপন সম্পদ শনাক্ত
  • ফাঁকি কমাতে এলপিজির আমদানি পর্যায়ে ভ্যাট আরোপের উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • কর ফাইলে লুকানো ১,৩৩৯ বিলাসবহুল গাড়ি শনাক্ত করেছেন এনবিআরের গোয়েন্দারা
  • এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে ৭৫ কোটি টাকা কর ফাঁকির মামলা

সাবেক মেয়র সাঈদ খোকনের অপ্রদর্শিত বহুতল ভবন, ব্যাংক হিসাব ও বন্ডের সন্ধান

রিয়াদ হোসেন
06 February, 2026, 04:35 pm
Last modified: 06 February, 2026, 04:35 pm
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গত পাঁচ বছরে অন্তত ৩১৫ কোটি টাকার আয় ও সম্পদ গোপন করার অভিযোগ এনেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ট্যাক্স ইন্টেলিজেন্স উইং। 

এই প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নিজের নামেই অন্তত ১৪৫ কোটি টাকার অপ্রদর্শিত আয় ও সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া তার স্ত্রী, বোন ও মায়ের নামে আরো ১৭০ কোটি টাকার সমপরিমাণ আয় ও সম্পদ গোপনের সন্ধান মিলেছে।

ইনকাম ট্যাক্স ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন উইং থেকে এ বিষয়ে কিছু নথি টিবিএসের হাতে এসেছে। এসব নথি পর্যালোচনায় দেখা যায়, ২০২০ সালের ১৬ মে মেয়রের মেয়াদ শেষ হওয়া সাঈদ খোকনের নামে বহুতল ভবন, ব্যাংক আমানত ও বন্ডে বিপুল অঙ্কের অপ্রদর্শিত বিনিয়োগের পাশাপাশি বিদেশে অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এছাড়া এসব নথি পর্যালোচনায় দেখা যায়, সাঈদ খোকন ঢাকার গুলশান ও বনানীতে দুটি ভবনে প্রায় ৭০ কোটি টাকার বিনিয়োগ গোপন করেছেন। এর মধ্যে একটি ভবন ১৯ তলা, অপরটি ১৪ তলার। 

গোয়েন্দা সূত্র আরও জানায়, মুদারাবা টার্ম ডিপোজিট রিসিটে (এমটিডিআর) প্রায় ১২ কোটি টাকা—যা সাধারণত স্থায়ী আমানত হিসেবে পরিচিত—ট্রেজারি বিল, বন্ড, ভবনের ভাড়া থেকে প্রাপ্ত আয় ও অন্যান্য আর্থিক খাতে বিনিয়োগের তথ্য প্রকাশ করেননি সাঈদ খোকন।

গোয়েন্দারা আরও অভিযোগ করেছেন, খোকন তার মেয়ের নামে অস্ট্রেলিয়ায় অর্থ পাঠিয়েছেন, যা তার আয়কর নথিতে অন্তর্ভুক্ত করা হয়নি।

তদন্তে আরও উঠে এসেছে, শেয়ারবাজারে অপ্রদর্শিত বিনিয়োগ ও নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান আরা হসপিটালিটি সার্ভিসেস লিমিটেডকে দেওয়া ১৪ কোটি টাকার ঋণের তথ্যও তিনি গোপন করেছেন।

নজরদারিতে পরিবারের সদস্যরা

ট্যাক্স ইন্টেলিজেন্স উইংয়ের তথ্যমতে, সাঈদ খোকনের স্ত্রী ফারহানা সাঈদের নামে ৮৬ কোটি টাকা, মা ফাতেমা খাতুনের নামে ৬৬ কোটি টাকা ও বোন শাহানা হানিফের নামে আরও ১৮ কোটি টাকার গোপন আয় ও সম্পদের প্রমাণ মিলেছে।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাদের নামে থাকা তিনটি বন্ড অ্যাকাউন্টে প্রায় ৯০ কোটি টাকার লেনদেন স্থগিত করা হয়। এছাড়া আদালতের নির্দেশে এই পরিবারের অন্তত ৭৯টি ব্যাংক হিসাব ইতিপূর্বেই ফ্রিজ করা হয়েছে।

ট্যাক্স ইন্টেলিজেন্স উইংয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের হয়ে এসব বিষয়ে কর গোয়েন্দা বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এনবিআরের একজন সাবেক সদস্য। এদিকে সাঈদ খোকনের অবৈধ আয়ের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আলাদাভাবে অনুসন্ধান চালাচ্ছে।

বনানী ও গুলশানে ভবন

ট্যাক্স ইন্টেলিজেন্স কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ৬৭/এ ও ৬৮ নম্বর ঠিকানায় সাঈদ খোকনস অটোগ্রাফ নামে একটি ১৯-তলা ভবন রয়েছে। তদন্তকারীদের মতে, এই ভবনে খোকনের প্রায় ৬৫ কোটি টাকার অপ্রদর্শিত বিনিয়োগ রয়েছে।

এছাড়া গুলশানের ১০৪ নম্বর রোডের জি ব্লকের ৪জি নম্বর বাড়িতে ওয়াকউড হোটেল অ্যান্ড অ্যাপার্টমেন্ট নামে অন্য একটি সম্পত্তিতেও ৫ কোটি টাকার অপ্রদর্শিত বিনিয়োগের অভিযোগ পাওয়া গেছে।

গোয়েন্দা সূত্রের দাবি, ২০২১-২২ অর্থবছর থেকে এই দুটি ভবনের ভাড়া বাবদ পাওয়া ৪৫ কোটি টাকারও বেশি আয় অপ্রদর্শিত রয়েছে। 

অন্য একটি সূত্র জানায়, সাঈদ খোকন ওই বছর ১০ শতাংশ কর দিয়ে প্রায় ৫০ কোটি টাকা বৈধ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

কর বিভাগের হিসাব অনুযায়ী, গত পাঁচ বছরে জরিমানাসহ এই পরিবারের ফাঁকি দেওয়া করের পরিমাণ দাঁড়াবে প্রায় ১০০ কোটি টাকা। এর মধ্যে সাঈদ খোকনের একারই বকেয়া করের পরিমাণ প্রায় ৭৪ কোটি টাকা।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান টিবিএসকে বলেন, আয় বা সম্পদ গোপন করা অবৈধ উপার্জনের একটি বড় লক্ষণ। 

'এ কারণে কর বিভাগের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনেরও উচিত এ বিষয়ে যথাযথ তদন্ত করা,' বলেন তিনি।

এসব অভিযোগের বিষয়ে সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের হয়ে এসব বিষয়ে কর গোয়েন্দা বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এনবিআরের সাবেক সদস্য মো. আলাউদ্দিন। তাকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে অভিযোগের বিস্তারিত জানিয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি তাদের এডভাইজার নই। আমি কখনো তাদের ট্যাক্স ফাইল দেখিনি, তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।'

Related Topics

টপ নিউজ

অপ্রদর্শিত আয় / অপ্রদর্শিত সম্পদ / সাঈদ খোকন / কর ফাঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি ঠেকাতে প্রযুক্তিনির্ভর নজরদারিতে সরকার: সংসদে অর্থমন্ত্রী  
  • বছরের পর বছর ধরে কর ফাঁকি: প্রায় ১৫ হাজার কোটি টাকার গোপন সম্পদ শনাক্ত
  • ফাঁকি কমাতে এলপিজির আমদানি পর্যায়ে ভ্যাট আরোপের উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • কর ফাইলে লুকানো ১,৩৩৯ বিলাসবহুল গাড়ি শনাক্ত করেছেন এনবিআরের গোয়েন্দারা
  • এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে ৭৫ কোটি টাকা কর ফাঁকির মামলা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]