কেন দুই ইসরায়েলি নারীর বিরুদ্ধে ফ্রান্সের গ্রেপ্তারি পরোয়ানা?
গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগে দুই ইসরায়েলি নারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফ্রান্স। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। অভিযোগ অনুযায়ী, যুদ্ধের মধ্যে গাজায় ত্রাণ ও সহায়তা পৌঁছাতে বাধা দিয়ে তাঁরা গণহত্যায় সহায়তা করেছেন।
