১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে স্পেন
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার বন্ধ করার খসড়া পরিকল্পনা প্রকাশ করেছে স্পেন। এটি এখন পার্লামেন্টে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিশুদের ওপর ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষতিকর প্রভাব কমাতেই এই উদ্যোগ নিয়েছে দেশটি।
