বিএনপি নেত্রী নিপুন রায়কে গ্রেপ্তার করেছে র্যাব
বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীকে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজধানীতে গণপরিবহনে ব্যবহৃত বাসে আগুন লাগানোর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।
চ্যানেল আই প্রকাশিত এক প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে জানানো হয়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী হেফাজত ইসলামের আজকের হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পোড়ানোর নির্দেশ দেন। নিপুন রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকে ইতোমধ্যে আটক করা হয়েছে।
