Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
প্রথম কে-পপ হিসেবে গ্র্যামি জয়, ইতিহাস গড়ল কেপপ ডেমন হান্টার্স

বিনোদন

বিবিসি
02 February, 2026, 10:05 am
Last modified: 02 February, 2026, 10:11 am

Related News

  • সেরা মৌলিক গানের অস্কার জিতল ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর ‘গোল্ডেন’
  • ‘সেকেলে’ বলে একসময় হাসাহাসি হতো, কোরিয়ার সেই গানই এখন নতুনভাবে ফিরে আসছে
  • কে-পপ তারকা হওয়ার স্বপ্ন নিয়ে কোরিয়ায় পাড়ি, কিন্তু জুটল শুধুই হতাশা
  • কে-পপ থেকে কে-ফুড: যুক্তরাজ্যে যেভাবে জনপ্রিয় হচ্ছে কোরিয়ান খাবার
  • 'ধর্মানুভূতিতে আঘাত', তাই ইংল্যান্ডের এক স্কুলে নিষিদ্ধ হলো ‘কে-পপ ডিমন হান্টার্স’-এর গান

প্রথম কে-পপ হিসেবে গ্র্যামি জয়, ইতিহাস গড়ল কেপপ ডেমন হান্টার্স

গত জুনে মুক্তি পাওয়া অ্যানিমেটেড 'কেপপ ডেমন হান্টার্স' ৪৮ কোটির বেশি ভিউ নিয়ে নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্রে পরিণত হয়েছে।
বিবিসি
02 February, 2026, 10:05 am
Last modified: 02 February, 2026, 10:11 am
‘কেপপ ডেমন হান্টার্স’-এর জনপ্রিয় গান ‘গোল্ডেন’ প্রথম কে-পপ গান হিসেবে গ্র্যামি জিতে নিয়েছে। ছবি: নেটফ্লিক্স

'কেপপ ডেমন হান্টার্স'-এর জনপ্রিয় গান 'গোল্ডেন' গ্র্যামি অ্যাওয়ার্ডের ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে। প্রথম কে-পপ গান হিসেবে এটি গ্র্যামি জিতে নিয়েছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গানটি ভিজ্যুয়াল মিডিয়ার সেরা গানের পুরস্কার পায়। কাল্পনিক ব্যান্ড 'হান্টার/এক্স'-এর গাওয়া এই গানটি 'সং অফ দ্য ইয়ার' বিভাগেও মনোনয়ন পেয়েছে।

গত জুনে মুক্তি পাওয়া অ্যানিমেটেড 'কেপপ ডেমন হান্টার্স' ৪৮ কোটির বেশি ভিউ নিয়ে নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্রে পরিণত হয়েছে। ডিজনির 'এনক্যান্টো' ২০২২ সালে যেমন উন্মাদনা তৈরি করেছিল, তেমনি এই সিনেমার সাউন্ডট্র্যাকও মুক্তির পর বিলবোর্ড চার্টের শীর্ষে উঠে আসে। এর মাধ্যমে এটি প্রথম সাউন্ডট্র্যাক হিসেবে সেই কৃতিত্ব অর্জন করে।

গ্র্যামিতে এই সাফল্য কোরিয়ান পপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক শক্তির ক্রমবর্ধমান স্বীকৃতির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। ব্ল্যাকপিংকের গায়িকা রোজ-ও এবারের গ্র্যামিতে তার 'এপিটি' গানের জন্য সং ও রেকর্ড অফ দ্য ইয়ারসহ তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছেন।

এদিকে গত আগস্টে রেকর্ডিং একাডেমি জানিয়েছিল, কে-পপ জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখা একদল শিল্পী, প্রযোজক ও গীতিকার তাদের ভোটিং বডিতে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সেভেনটিন ব্যান্ডের গায়ক উজি, এনহাইপেনের জংওন এবং লে সেরাফিমের হু ইউনজিন।

গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠানের আগে অনুষ্ঠিত প্রিমিয়ার সেরিমনিতেই স্পষ্ট হয়ে উঠেছে এবারের পুরস্কারের সম্ভাব্য গতিপথ। প্রাথমিক পর্বে একাধিক শিল্পী ও ব্যান্ড গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে নিজেদের অবস্থান শক্ত করেছেন। একই সঙ্গে অনুষ্ঠানজুড়ে দেখা গেছে আবেগঘন মুহূর্ত ও স্মরণীয় উপস্থিতি।

প্রাথমিক বিজয়ীদের মধ্যে কেন্ড্রিক লামার তার 'টিভি অফ' গানের জন্য তিনটি গ্র্যামি পুরস্কার জিতেছেন, যা মূল অনুষ্ঠানের আগে তাকে এগিয়ে রেখেছে। ব্রিটিশ ব্যান্ড দ্য কিউর তাদের ইতিহাসে প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করেছে। তারা সেরা অল্টারনেটিভ অ্যালবাম এবং সেরা অল্টারনেটিভ রেকর্ডিং বিভাগে পুরস্কার জিতে নেয়। তবে ব্যান্ডের কিবোর্ডবাদক পেরি বামন্টের শেষকৃত্যের কারণে তারা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি।

আট বছর বয়সী অরা ভি সেরা চিলড্রেনস অ্যালবামের পুরস্কার জিতে গ্র্যামির ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিজয়ী হয়েছে। এফকেএ টুইগস তার 'ইউসেক্সুয়া' অ্যালবামের জন্য সেরা ডান্স ও ইলেকট্রনিক অ্যালবামের পুরস্কার পেয়েছেন। অন্যদিকে কেহলানি 'ফোল্ডেড' গানের জন্য দুটি আর অ্যান্ড বি পুরস্কার জিতেছেন। এ ছাড়া সেরা অডিওবুকের পুরস্কার পেয়েছে 'দালাই লামা'।

অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তও ছিল চোখে পড়ার মতো। অজি অসবর্নের বিদায়ী কনসার্টে রেকর্ড করা 'চেঞ্জেস' গানের কাভারের জন্য ইয়াংব্লাড সেরা রক পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন। এ সময় দর্শকসারিতে থাকা অজি অসবর্নের স্ত্রী শ্যারন অসবর্নকে আবেগাপ্লুত হতে দেখা যায়।

সেরা হিস্টোরিক্যাল রেকর্ডিং বিভাগের পুরস্কার গ্রহণ করতে জনি মিচেল মঞ্চে উপস্থিত হন, যা ছিল বিরল একটি ঘটনা। মঞ্চে ওঠার সময় তাকে কিছুটা দ্বিধান্বিত মনে হলেও পরে তিনি নিজের সংগীতজীবনের নানা স্মৃতি তুলে ধরেন।

Related Topics

টপ নিউজ

কে-পপ / গ্র্যামি / কে-পপ ডেমন হান্টার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • সেরা মৌলিক গানের অস্কার জিতল ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর ‘গোল্ডেন’
  • ‘সেকেলে’ বলে একসময় হাসাহাসি হতো, কোরিয়ার সেই গানই এখন নতুনভাবে ফিরে আসছে
  • কে-পপ তারকা হওয়ার স্বপ্ন নিয়ে কোরিয়ায় পাড়ি, কিন্তু জুটল শুধুই হতাশা
  • কে-পপ থেকে কে-ফুড: যুক্তরাজ্যে যেভাবে জনপ্রিয় হচ্ছে কোরিয়ান খাবার
  • 'ধর্মানুভূতিতে আঘাত', তাই ইংল্যান্ডের এক স্কুলে নিষিদ্ধ হলো ‘কে-পপ ডিমন হান্টার্স’-এর গান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]