কতদিন থাকবে মার্কিন ফেডারেল শাটডাউন?
এই তো কদিন আগেই ইতিহাসের দীর্ঘতম ৪৩ দিনের শাটডাউনের সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষতি হয়েছে আনুমানিক ১১ বিলিয়ন ডলার। সেই রেশ না কাটতেই ফের শাটডাউনের কবলে পড়েছে দেশটি। নির্ধারিত সময়ে বাজেট বিল পাস না হওয়ায় ৩১ জানুয়ারি থেকে আংশিক শাটডাউনে চলে গেছে ফেডারেল সরকার।
