Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ট্রাম্প হামলা না করলে ইরান আরও বেপরোয়া হবে: সৌদি প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক

অ্যাক্সিওস
31 January, 2026, 05:40 pm
Last modified: 31 January, 2026, 05:52 pm

Related News

  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

ট্রাম্প হামলা না করলে ইরান আরও বেপরোয়া হবে: সৌদি প্রতিরক্ষামন্ত্রী

সৌদি আরবের প্রকাশ্য অবস্থানের ঠিক উল্টো মেরুতে এই মন্তব্য। জনসমক্ষে তারা উত্তেজনা বাড়ানোর বিপক্ষে কথা বলছিল। মাত্র তিন সপ্তাহ আগেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।
অ্যাক্সিওস
31 January, 2026, 05:40 pm
Last modified: 31 January, 2026, 05:52 pm
গত এপ্রিলে তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির সাথে দেখা করেন। ছবি: ইরান প্রেস অফিস

ওয়াশিংটনে এক গোপন বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে তার হুমকি বাস্তবায়ন না করেন, তবে তেহরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে। ওই বৈঠকে উপস্থিত চারটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের প্রকাশ্য অবস্থানের ঠিক উল্টো মেরুতে এই মন্তব্য। জনসমক্ষে তারা উত্তেজনা বাড়ানোর বিপক্ষে কথা বলছিল। মাত্র তিন সপ্তাহ আগেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই সতর্কবার্তার কারণেই ট্রাম্প হামলার সিদ্ধান্ত পিছিয়েছিলেন।

এক নজরে পরিস্থিতি
সৌদি যুবরাজের ছোট ভাই এবং সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হলেন খালিদ বিন সালমান। ইরান নিয়ে আলোচনা করতেই তিনি ওয়াশিংটন সফরে গেছেন। এদিকে পুরো মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক অভিযানের আতঙ্কে দিন গুনছে। তেহরানও হুমকি দিয়ে রেখেছে যে, তাদের জবাব হবে 'নজিরবিহীন'।

উপসাগরীয় অঞ্চলে ট্রাম্প বিশাল মার্কিন সামরিক শক্তি জড়ো করার নির্দেশ দিয়েছেন। অবশ্য হোয়াইট হাউসের কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ট্রাম্প এখনো কূটনৈতিক পথেই সমাধানের চেষ্টা করতে চান।

এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো সিরিয়াস আলোচনা চলছে না। মার্কিন কর্মকর্তাদের মতে, আমেরিকার কঠোর শর্ত মেনে কোনো চুক্তিতে পৌঁছাতে তেহরান আগ্রহী বলে মনে হচ্ছে না।

উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা বলেন, 'ইরান সব সময়ই চুক্তি করতে চায়। কিন্তু সমস্যা হলো কেমন চুক্তি হবে তা নিয়ে। ইরান কী ধরনের চুক্তি চায় আর আমেরিকা কোনটা মানবে? এটাই বড় প্রশ্ন। এই মুহূর্তে দুই পক্ষের মিল হওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না।'

খবরের পেছনের খবর
বৃহস্পতিবার হোয়াইট হাউসে দীর্ঘ বৈঠক করেছেন খালিদ বিন সালমান। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন উপস্থিত ছিলেন। একটি সূত্র জানিয়েছে, বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল ইরানে মার্কিন হামলার সম্ভাবনা।

প্রকাশ্য বনাম গোপন অবস্থান
সৌদি আরবের প্রকাশ্য অবস্থান বেশ সতর্ক। বুধবার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে যুবরাজ সালমান স্পষ্ট জানিয়ে দেন, ইরানে হামলার জন্য সৌদি আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। এক বিবৃতিতে সৌদি আরব জানিয়েছে, তারা ইরানের সার্বভৌমত্বকে সম্মান করে এবং কূটনৈতিক সমাধান চায়।

তবে পর্দার আড়ালে খালিদ বিন সালমানের সুর ছিল ভিন্ন। শুক্রবার মধ্যপ্রাচ্য বিষয়ক ১৫ জন বিশেষজ্ঞ এবং পাঁচটি ইহুদি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেন তিনি। সেখানে তিনি অনেকটা খোলামেলা কথা বলেন।

সূত্রের মতে, তিনি বলেছেন, কয়েক সপ্তাহ ধরে হুমকি দেওয়ার পর ট্রাম্পকে এখন সামরিক পদক্ষেপ নিতেই হবে। তবে একই সঙ্গে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি কমানোর চেষ্টাও করতে হবে।

ওই বৈঠকে খালিদ বিন সালমান বলেন, 'এই মুহূর্তে যদি হামলা না হয়, তবে তা ইরানের সরকারকে আরও সাহসী ও বেপরোয়া করে তুলবে।'

দুটি সূত্র জানিয়েছে, হোয়াইট হাউসে খালিদ বিন সালমান যে বার্তা দিয়েছিলেন, এখানেও তিনি সেটাই বলেছেন। তবে তিনি এও জানিয়েছেন, ইরান নিয়ে ট্রাম্প প্রশাসনের কৌশল বা উদ্দেশ্য আসলে কী, সে সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে তিনি বৈঠক থেকে বের হতে পারেননি।

শুক্রবার আলাদা এক ব্রিফিংয়ে উপসাগরীয় এক কর্মকর্তা বলেন, পুরো অঞ্চলটি এখন এক উভয় সংকটে আটকা পড়েছে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে 'খারাপ ফল' হতে পারে। আবার হামলা না করলে 'ইরান আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে'।

কৌশলগত পরিবর্তন
মার্কিন কর্মকর্তারা বলছেন, মাত্র তিন সপ্তাহ আগেই সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে মিনতি করছিল যেন ইরানে বোমা ফেলা না হয়। তারা আঞ্চলিক যুদ্ধের ঝুঁকির বিষয়েও সতর্ক করেছিল।

এই মত পরিবর্তনের একটি কারণ হতে পারে—সৌদিরা হয়তো বুঝতে পেরেছে ট্রাম্প হামলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। তাই তারা এখন আর এই সিদ্ধান্তের বিরোধিতা করছে—এমনটা দেখাতে চাইছে না।

অন্যান্য প্রসঙ্গ
বৈঠকে উপস্থিত তিনটি সূত্র জানিয়েছে, খালিদ বিন সালমান জোর দিয়ে বলেছেন সৌদি আরব ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছে না। অথবা মুসলিম ব্রাদারহুডের দিকেও ঝুঁকছে না।

সৌদি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলবিরোধী মনোভাব বাড়ছে—উপস্থিত সদস্যদের এমন উদ্বেগও তিনি নাকচ করে দেন।

বৈঠকে অংশ নেওয়া একজন বলেন, 'তিনি ( খালিদ বিন সালমান) বেশ কয়েকবার বলেছেন এসব বাজে কথা। তবে তিনি যতবার এ কথা বলছিলেন, ততই আমাদের কাছে বিষয়টি কম বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল।'

Related Topics

টপ নিউজ

ইরান হামলা / ইরান / ট্রাম্প / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]