ইরান কি শর্তসাপেক্ষে ওয়াশিংটনকে সংলাপের বার্তা দিচ্ছে?
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি হুমকি ও চাপের নীতি থেকে সরে আসে, তাহলে ইরান ন্যায্য ও সুষ্ঠু আলোচনায় বসতে প্রস্তুত। তবে সামরিক হুমকির মধ্যে কোনো আলোচনা সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
