করোনাভাইরাসে ১০১ দিনের মধ্যে সর্বাধিক মৃত্যু, সংক্রমণ হার বাড়ছে
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৬৭৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৯১ হাজার ৮০৬ এ।
এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও সপ্তাহজুড়ে ওঠানামা করছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১ বছরে কোভিডজনিত কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮৬৯।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১৪ দশমিক ৯০ শতাংশ ও মৃত্যুহার ছিল ১ দশমিক ৫০ শতাংশ।
শনিবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, ২২৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৬৬ হাজার ৬৯৪টি।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৭১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট শনাক্ত: ৫ লাখ ৯১ হাজার ৮০৬
মারা গেছেন: ৮ হাজার ৮৬৯
মোট সুস্থ: ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন
মোট নমুনা পরীক্ষা: ৪৫ লাখ ৬৬ হাজার ৬৯৪টি
