ঢাকা-১৩ আসনে অপরাধীদের দৌরাত্ম্য: জনমনে কে ফেরাবেন স্বস্তি?
সমর্থকদের স্লোগানে মুখর রাজপথ। হ্যান্ডমাইকের আওয়াজে নির্বাচনী আমেজ। পছন্দের প্রার্থীর সঙ্গে গণসংযোগে ব্যস্ত কর্মী-সমর্থকরাও। ভোটারদের মন জয় করতে ঢাকা-১৩ আসনের অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। কিন্তু প্রতিশ্রুতির ফুলঝুড়িতে আতঙ্ক কাটছে না ভোটারদের। মাদক কারবারি আর সন্ত্রাসীদের উৎপাতে অতিষ্ঠ এই মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকার বাসিন্দারা।
