Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বন্ধকি সম্পত্তি ডিপোজেটোরি সিস্টেম চালুর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 January, 2026, 08:35 pm
Last modified: 29 January, 2026, 09:43 pm

Related News

  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

বন্ধকি সম্পত্তি ডিপোজেটোরি সিস্টেম চালুর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

আহসান এইচ মনসুর বলেন, “একটা মর্টগেজ পাঁচটা ব্যাংকে দেখানো যাবে না। যদি দেখানো হয়, তাহলে সেটা ব্যাংককে জানাতে হবে যে এ মর্টগেজ আরেক জায়গায় দেখানো হয়েছে। বন্ধকী সম্পর্কে ব্যাংকে সঠিক তথ্য দিতে হবে। প্রত্যেক মর্টগেজ রেজিস্টারে লিপিবদ্ধ থাকতে হবে।”
টিবিএস রিপোর্ট
29 January, 2026, 08:35 pm
Last modified: 29 January, 2026, 09:43 pm
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। স্কেচ: টিবিএস

ভবিষ্যতে 'মর্টগেজ প্রোপার্টি ডিপোজেটোরি' ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গভর্নর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এতে করে, ভবিষ্যতে ব্যাংকগুলো ৫০ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করার সময় বন্ধকীগুলো নিবন্ধিত কিনা এবং এ বন্ধকী সম্পদ ব্যবহার করে অন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে কিনা—সেটা যাচাই বাছাই করতে পারবে বাংলাদেশ ব্যাংক। এতে একটি বন্ধকী একাধিক ব্যাংকে দেখিয়ে ঋণ নেওয়ার মতো অনিয়মের চর্চা বন্ধ করা যাবে বলে মনে করেন গভর্নর।

আহসান এইচ মনসুর বলেন, "একটা মর্টগেজ পাঁচটা ব্যাংকে দেখানো যাবে না। যদি দেখানো হয়, তাহলে সেটা ব্যাংককে জানাতে হবে যে এ মর্টগেজ আরেক জায়গায় দেখানো হয়েছে। বন্ধকী সম্পর্কে ব্যাংকে সঠিক তথ্য দিতে হবে। প্রত্যেক মর্টগেজ রেজিস্টারে লিপিবদ্ধ থাকতে হবে।"

গভর্নর বলেন, "তাই কোন ব্যাংক যখন কোন সম্পত্তি বন্ধক হিসাবে নিতে যাবে, তখন যাচাই-বাছাই করতে হবে যে এটা ইতোমধ্যে মর্টগেজ করা আছে কিনা। আবার মর্টগেজ করার পর স্বাধীনভাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ভেরিফাইড করা হবে যে, সম্পদের অ্যাসেস ভ্যালু যা দেখানো হয়েছে, সেটা সঠিক কিনা। এটা আমরা বড় লোনের জন্য করতে যাচ্ছি। এটা করতে সময় লাগবে, তবে আমরা মনে করি এটা করতে পারলে ঋণ ব্যবস্থায় যে দুর্বলতা রয়েছে, সেটা অনেকটা ঠিক করা যাবে।"

আসন্ন নির্বাচনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম স্থবির থাকা উচিত নয় বলে মনে করেন গভর্নর। তিনি বলেন, এখানে সরকারের কোন হস্তক্ষেপ নেই। আমি মনে করি, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সরকারি প্রতিষ্ঠান—নাগরিকদের সেবা দেওয়ার প্রতিষ্ঠান।

ড. মনসুর বলেন, "বাংলাদেশ ব্যাংক গত এক বছরে যা কাজ করেছে, তা গত ২৪ বছরে করেছে কিনা—সেটা বলেন। নানান ধরনের সার্কুলার, সংস্কার ও স্ট্রিম লাইনিং প্রোসিডিউরের মাধ্যমে কাজ করা হচ্ছে।"

তিনি বলেন, "বৈদেশিক মুদ্রার বাজার ও ফরওয়ার্ড মার্কেটকে আরো উন্নতি করতে হবে। তাছাড়া ক্যাপিটাল অ্যাকাউন্ট নিয়ে সামনে কাজ করতে হবে। প্রায়োরিটি কোথায়, সেটা বুঝে আমাদের কাজ করতে হবে।"

সম্মিলিত ইসলামী ব্যাংকে কবে নাগাদ ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হতে পারে, এ বিষয়ে গভর্নর বলেন, "অর্থ মন্ত্রণালয়কে এ প্রশ্ন করতে হবে। কারণ আমরা ইন্টারভিউ করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। নীতি সহায়তা ফাইল সবগুলো কেন্দ্রীয় ব্যাংক ক্লিয়ার করে দিবে।"

গভর্নর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে রয়েছে। কারণ যখন রেজ্যুলেশন করা হয় তখন ব্যাংকের মালিকও থাকে না, বোর্ডও থাকে না। তখন নিয়ন্ত্রক সংস্থা এটা নিয়ন্ত্রণ করবে। সব কাজ তখন সেখানেই বর্তাবে। তবে দ্রুত এমডি নিয়োগ দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি।"

Related Topics

টপ নিউজ

বন্ধকি সম্পত্তি / বাংলাদেশ ব্যাংক / আহসান এইচ মনসুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]