Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
কেনিয়ায় ব্রিটিশ সেনাদের সৃষ্ট দাবানলে মারা পড়েছে পাঁচটি হাতি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 March, 2021, 07:40 pm
Last modified: 26 March, 2021, 07:49 pm

Related News

  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা
  • হাতির শুঁড়ে বিয়ার! স্প্যানিশ পর্যটকের কাণ্ডে নিন্দার ঝড়, তদন্তে কেনিয়া
  • যেভাবে অর্ধ চন্দ্রাকৃতির গর্ত তানজানিয়ায় খরার বিরুদ্ধে লড়তে সাহায্য করছে

কেনিয়ায় ব্রিটিশ সেনাদের সৃষ্ট দাবানলে মারা পড়েছে পাঁচটি হাতি

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন) এর 'রেড লিস্ট' অনুযায়ী আফ্রিকান হাতির দুটি প্রজাতি বিলুপ্তির ঝুঁকির মুখে রয়েছে      
টিবিএস ডেস্ক
26 March, 2021, 07:40 pm
Last modified: 26 March, 2021, 07:49 pm
কেনিয়ার ললডাইগা সামরিক প্রশিক্ষণ অঞ্চলে দাবাবনলের বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। ছবি: ডেইলি মেইল

কেনিয়ায় ব্রিটিশ সৈন্যদের দ্বারা সৃষ্ট দাবানলের মাঝে পড়ে ৫টি হাতি ও হাতি শাবক মারা গেছে।
  
দেশটির ললডাইগা সামরিক প্রশিক্ষণ অঞ্চলের ৮০০০ একরের মধ্যে এই আগুন লাগে বলে জানা গেছে। প্রশিক্ষণরত সৈন্যরা ক্যাম্পের একটি স্টোভে রান্নার সময় সেখান থেকে শুকনো ঘাসে আগুন লেগে যাওয়ার পরেই এই দাবানলের সূত্রপাত।  

ব্রিটিশ কর্মকর্তারা গত রাতের এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। এই ঘটনার জেরে ললডাইগা অঞ্চলে সকল ধরনের সেনা কার্যক্রম বন্ধ রাখা হলেও জরুরি ভিত্তিতে আগুন নেভানোর জোর তৎপরতা এখনো অব্যহত রয়েছে।

শুকনো ঝোপঝাড় সমৃদ্ধ বিশাল এলাকাজুড়ে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ায় কয়েকশ' ব্রিটিশ সেনাকে আগুন নেভানোর কাজে নিয়োজিত করা হয়েছে।

গতকাল রাতে ব্রিটিশ এবং কেনীয় সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে শত শত টন পানি ঢালা হয় আগুন নেভাতে। এছাড়াও, আশেপাশের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করেছে যুক্তরাজ্যের সেনাবাহিনীর গাড়িগুলো।

বুধবার রাতে দাবানলের লেলিহান শিখার মাঝে পরে চারটি বড় হাতি মারা যায়। ব্রিটিশ সেনাদের যুদ্ধচর্চার ঘাঁটির ভেতরে যেন কিছু না ঢুকতে পারে সেজন্যে দেয়া বৈদ্যুতিক বেড়ার ভেতরে এই হাতিগুলো আটকে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
       
এ দুর্ঘটনার কারণ নিশ্চিত করে ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনী প্রধান জানান, সেনাদের খাবার তৈরির উদ্দেশ্যে জ্বালানো স্টোভের আগুন শুকনো ঘাসে লাগার ফলেই- তা খুব দ্রুত বিশাল এলাকায় ছড়িয়ে যায়।  
তবে এ দুর্ঘটনায় কোন ব্রিটিশ সেনা আহত হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।  

কেনিয়ায় ব্রিটিশ প্রশিক্ষণ অঞ্চলের মধ্যেই ভিন্ন একটি আগুন লাগার ঘটনায় গত সপ্তাহেই একটি বাচ্চা হাতি মারা যায়। 

এই ঘটনায় রয়্যাল মিলিটারি পুলিশ জানায়, তারা একপাল হাতিকে সরানোর জন্যে একটি আতশবাজি ছুঁড়েছিলেন। কিন্তু, তা ঝোপের মধ্যে গিয়ে পড়ে আগুন ধরে যাওয়ায় একটি বাচ্চা হাতি আটকে যায়।

এদিকে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় হাতি মারা যাওয়ার ঘটনায় কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বর্তমানে এক হাজারেরও বেশি ব্রিটিশ সৈন্য কেনিয়ায় প্রশিক্ষণরত। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আগুন লাগা সম্পর্কে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনার জন্যে তাদের সংশ্লিষ্ট ব্যক্তিরাই দায়ী এবং বর্তমানে তারা জরুরি ভত্তিতে স্থানীয়দের ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করছেন। কেনিয়া কর্তৃপক্ষের সঙ্গে মিলে তারা পরিস্থিতি সামাল দেয়ার জন্যে কাজ করছেন বলেও জানা যায়।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন) এর 'রেড লিস্ট' অনুযায়ী আফ্রিকান হাতির দুটি প্রজাতি ঝুঁকির মুখে রয়েছে- এই খবর গতকালই প্রথম প্রকাশ পাওয়ার পরই ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি আসে।       

কেনিয়ায় ব্রিটিশ সেনাদের বেশিরভাগই মার্সিয়ান রেজিমেন্টের দ্বিতীয় ব্যাটালিয়নের। গত সপ্তাহে সেনাবাহিনীর প্রধান জানান, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে সরকারের সমন্বিত পর্যালোচনার ভিত্তিতে এখানের সৈন্য সংখ্যা কমানো হবে। 

বর্তমানে সেনাবাহিনীর ২৩০ জন কর্মকর্তা ব্রিটিশ ও কেনীয় সেনাদের প্রশিক্ষণের কাজে স্থায়ীভাবে কেনিয়ায় বসবাস করছেন। এদের বেশিরভাগই ব্রিটিশ আর্মি ট্রেনিং ইউনিট কেনিয়া- এর অংশ।  

  • সূত্র: ডেইলি মেইল 

Related Topics

টপ নিউজ

বন্য হাতি / কেনিয়া / ব্রিটিশ সেনাবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা
  • হাতির শুঁড়ে বিয়ার! স্প্যানিশ পর্যটকের কাণ্ডে নিন্দার ঝড়, তদন্তে কেনিয়া
  • যেভাবে অর্ধ চন্দ্রাকৃতির গর্ত তানজানিয়ায় খরার বিরুদ্ধে লড়তে সাহায্য করছে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]