স্বর্ণের মজুত আরও বাড়াতে চায় অধিকাংশ কেন্দ্রীয় ব্যাংক
বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় উঠেছে। ২৬ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলার ছাড়ায়। ভূ–রাজনৈতিক উত্তেজনা, নিরাপদ বিনিয়োগের চাহিদা, সুদের হার কমার সম্ভাবনা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর বড় আকারে স্বর্ণ কেনার কারণে দাম দ্রুত বেড়েছে। ২০২৫ সালে স্বর্ণের দাম বেড়েছে ৬৪ শতাংশ এবং ২০২৬ সালেও ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।স্বর্ণে বিনিয়োগ করা যায় স্পট ও ফিউচার মার্কেট, ইটিএফ এবং বার–কয়েনের মাধ্যমে। বিশ্বজুড়ে বিনিয়োগ তহবিল ও সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। একইসঙ্গে চীনসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের মজুদ বাড়াচ্ছে। এসব কারণ মিলেই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন দেখা যাচ্ছে।
