‘স্টেজ আমার প্রেমিক’
এই প্রজন্মের শ্রোতাপ্রিয় অন্যতম ব্যস্ত সঙ্গীতশিল্পী তাসনিম আনিকা। এই প্রজন্মের যতো সঙ্গীতশিল্পী আছেন তার মধ্যে সম্ভবত আনিকাই চারটি ভাষায় নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন। একাধারে বাংলা, ইংরেজি, হিন্দি ও আরবি ভাষায় সঙ্গীত পরিবেশন করেন তিনি।
