Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে স্পেন

আন্তর্জাতিক

আরটি
28 January, 2026, 10:05 am
Last modified: 28 January, 2026, 10:08 am

Related News

  • সেমিফাইনালে স্পেনকে হারানোর মতো খেলতে পারেনি ফ্রান্স, মানলেন কোচ; ক্ষোভ ঝাড়লেন রেফারির ওপরও
  • দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসায়ীরাও
  • চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • ফ্রান্সেরই উচিত সেমিফাইনালে আমাদের ভয় পাওয়া: লামিনে ইয়ামাল
  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে স্পেন

আরটি
28 January, 2026, 10:05 am
Last modified: 28 January, 2026, 10:08 am
ছবি: রয়টার্স

ইউরোপজুড়ে যখন অভিবাসনবিরোধী মনোভাব প্রবল হচ্ছে এবং সীমান্ত কড়াকড়ি আরোপের প্রবণতা বাড়ছে, ঠিক তখনই স্রোতের বিপরীতে হেঁটে বড় সিদ্ধান্ত নিল স্পেন সরকার। দেশটি প্রায় ৫ লাখ অনিবন্ধিত বা অবৈধ অভিবাসীকে বৈধ করার ডিক্রি [আদেশ] পাস করেছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেশটির মন্ত্রিসভা এ সংক্রান্ত একটি ডিক্রি অনুমোদন করেছে, যা নিয়ে দেশটিতে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

আগামী এপ্রিল থেকে নতুন এই ডিক্রি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায় ২০২৫ সালের শেষ হওয়ার আগে যারা অন্তত পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণ দিতে পারবেন, তাদের এক বছরের জন্য বসবাস (রেসিডেন্স) ও কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) দেওয়া হবে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট পার্টি এবং বামপন্থী দল পোডেমোস মিলে এই পদক্ষেপ নিয়েছে। মূলত জনবলের ঘাটতি পূরণ এবং দেশের বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির সমস্যা মোকাবিলায় এই নীতি অপরিহার্য বলে দাবি করছে সরকার। পার্লামেন্টে বিভক্তি থাকায় আইনপ্রণেতাদের এড়িয়ে সরাসরি ডিক্রি জারির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, 'স্পেনে মানুষের অভাব রয়েছে।'

তিনি আরও বলেন, দেশকে 'একটি বদ্ধ ও দরিদ্র জাতি' হওয়া অথবা 'সমৃদ্ধি নিশ্চিত করতে বিশ্বের জন্য নিজেকে উন্মুক্ত করা'—এই দুইয়ের মধ্যে একটিকে বেছে নিতে হবে।

সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে স্পেনের বিরোধী দলগুলো। বিষয়টিকে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে। প্রধান বিরোধী দল পপুলার পার্টির (পিপি) নেতা আলবার্তো নুনেজ ফেইজো অভিযোগ করেছেন, সম্প্রতি বেশ কয়েকটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার পর সৃষ্ট জাতীয় সংকট থেকে 'নজর সরানোর চেষ্টা' করছেন সানচেজ।

তিনি এই গণবৈধকরণ প্রক্রিয়াকে 'অবৈধ অভিবাসনের পুরস্কার' হিসেবে আখ্যায়িত করেন এবং ক্ষমতায় ফিরলে এই আইন বাতিলের শপথ নেন।

অন্যদিকে, কট্টর ডানপন্থী দল ভক্সের নেতা সান্তিয়াগো আবাকাল আরও কঠোর ভাষায় সরকারের সমালোচনা করেছেন। তিনি সরকারের বিরুদ্ধে বড় আকারের 'আগ্রাসন' বা ইনভেশন প্রচার করার অভিযোগ তুলে বলেন, এর মাধ্যমে স্থানীয় জনসংখ্যাকে 'প্রতিস্থাপন' (রিপ্লেস) করা হচ্ছে। তিনি অবৈধ অভিবাসীদের গণহারে বিতাড়নের (ডিপোর্টেশন) দাবি জানান।

ইউরোপে যখন ডানপন্থী দলগুলোর উত্থান ঘটছে এবং অভিবাসন নীতি কঠোর করা হচ্ছে, তখন স্পেনের এই উদ্যোগ ব্যাতিক্রমী। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করেছেন।

গত সপ্তাহে দাভোসে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, অনিয়ন্ত্রিত অভিবাসন নীতির মাধ্যমে ইউরোপীয় দেশগুলো নিজেদের 'ধ্বংস' করছে। তিনি বলেন, এর ফলে 'অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে, জীবনযাত্রার মান নিচে নেমেছে, জন্মহার হ্রাস পেয়েছে, সামাজিকভাবে ধ্বংসাত্মক অভিবাসন বেড়েছে এবং শত্রুতাপূর্ণ বিদেশি প্রতিপক্ষের কাছে দুর্বলতা বেড়েছে।'

অন্যদিকে, গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছিলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া আশা করেছিল 'সভ্য পশ্চিমা পরিবারে' তাদের স্বাগত জানানো হবে। কিন্তু তারা আবিষ্কার করেছে যে, 'সেখানে সভ্যতার অস্তিত্ব নেই, যা আছে তা কেবলই অধঃপতন।'
 

Related Topics

টপ নিউজ

অভিবাসী / স্পেন / অভিবাসী নীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • সেমিফাইনালে স্পেনকে হারানোর মতো খেলতে পারেনি ফ্রান্স, মানলেন কোচ; ক্ষোভ ঝাড়লেন রেফারির ওপরও
  • দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসায়ীরাও
  • চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • ফ্রান্সেরই উচিত সেমিফাইনালে আমাদের ভয় পাওয়া: লামিনে ইয়ামাল
  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]