ভারতের সঙ্গে চুক্তিতে কী পেল ইউরোপীয় গাড়ি নির্মাতারা?
যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনাকে কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ভারত। যাকে সব চুক্তির 'মা' হিসেবে অ্যাখ্যা দিয়েছে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেন। এক ধাক্কায় ইউরোপে তৈরি গাড়ির আমদানি শুল্ক ১১০ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে মাত্র ১০ শতাংশে। এতে ভারতের বিশাল বাজারে সম্ভাবনার দুয়ার খুলেছে ইউরোপীয় গাড়ি নির্মাতাদের। কিন্তু বাস্তবে এর কতটা ফায়দা লুটতে পারবে ইউরোপ?
