TBS ৮টার সংবাদ, ২৭ জানুয়ারি ২০২৬
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস ৮টার সংবাদ। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় নেওয়ার আহ্বান বিএনপি চেয়ারম্যানের; নির্বাচন ঘিরে অস্থিতিশীলতার শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা; আবু সাঈদ হত্যা মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ; অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব আদায় ১ লাখ ৮৫ হাজার কোটি টাকা; যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই ইইউ-ভারত বাণিজ্য চুক্তি।
