১৩৬ কোটি টাকা আত্মসাৎ মামলায় সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে
ঋণের নামে জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২৬ জানুয়ারি দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। দুদকের প্রসিকিটর মোহাম্মদ তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
