নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অপব্যাখ্যার অভিযোগ বিএনপির
একটি নির্দিষ্ট দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। ২৬ জানুয়ারি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
