চোর-বাটপারদের অভয়ারণ্য হবে এমন সংসদ চাই না: নিলোফার চৌধুরী মনি
টিবিএস মাল্টিমিডিয়ার আয়োজন 'কেমন সংসদ চাই' অনুষ্ঠানে এ পর্বের অতিথি বিএনপির স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি। আগামী সংসদ কেমন হবে এমন আলোচনায় তিনি বলেন, চোর-বাটপারদের অভয়ারণ্য হবে এমন সংসদ চাই না এবং জামায়াত আওয়ামী লীগ সমর্থকদের বাড়িতে বাজার পাঠাচ্ছে, রাতে ঘুমানোর সুযোগ দিচ্ছে বলেও অভিযোগ করেন। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
