Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
চট্টগ্রামে তারেক রহমানের জনসভায় নজিরবিহীন নিরাপত্তার মধ্যেও চুরি গেল ১৮ মাইক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 January, 2026, 06:35 pm
Last modified: 25 January, 2026, 06:43 pm

Related News

  • প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন: আশিক চৌধুরী 
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে তারেক রহমানের জনসভায় নজিরবিহীন নিরাপত্তার মধ্যেও চুরি গেল ১৮ মাইক

রাজ সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক জানান, সমাবেশের জন্য তারা প্রায় ২০০টি মাইক স্থাপন করেছিলেন। রাস্তায় পাহারার জন্য তাদের নিজস্ব লোকও নিয়োজিত ছিল। তবে আজ রোববার সকালে পুনরায় চেক করতে গিয়ে দেখা যায়, জনসভাস্থলের গেটের বাইরের সড়কের ইলেকট্রিক পোল থেকে প্রায় ১৫-১৬ ফুট উঁচুতে লাগানো ১৮টি মাইক ইউনিট এবং পাঁচ কয়েল তার গায়েব হয়ে গেছে।
টিবিএস রিপোর্ট
25 January, 2026, 06:35 pm
Last modified: 25 January, 2026, 06:43 pm
ছবি: বিএনপি মিডিয়া সেল

চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের কঠোর নজরদারি, ড্রোন টহল এবং যানবাহন চলাচলে বিধিনিষেধের মধ্যেও খোদ সভাস্থলের আশপাশ থেকে ১৮টি মাইক এবং পাঁচ কয়েল তার চুরির ঘটনা ঘটেছে।

সমাবেশ ঘিরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সব ধরনের অস্ত্র, দাহ্য পদার্থ এমনকি লাঠি বা পাথর বহনও নিষিদ্ধ করেছিল। শনিবার রাত থেকেই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এত সব বিধিনিষেধ আর কড়াকড়ির মধ্যেই চোরেরা তাদের কাজ সেরে ফেলায় জনমনে এবং আয়োজকদের মধ্যে বিস্ময় সৃষ্টি হয়েছে।

রাজ সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক জানান, সমাবেশের জন্য তারা প্রায় ২০০টি মাইক স্থাপন করেছিলেন। শনিবার রাত ১১টার দিকে সব চেক করে তারা চলে যান। রাস্তায় পাহারার জন্য তাদের নিজস্ব লোকও নিয়োজিত ছিল। তবে আজ রোববার সকালে পুনরায় চেক করতে গিয়ে দেখা যায়, জনসভাস্থলের গেটের বাইরের সড়কের ইলেকট্রিক পোল থেকে প্রায় ১৫-১৬ ফুট উঁচুতে লাগানো ১৮টি মাইক ইউনিট এবং পাঁচ কয়েল তার গায়েব হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুর রাজ্জাক আজ সকালে কোতোয়ালী থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, বিএনপি নেতাদের পরামর্শেই তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন। তবে এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিভিআইপি প্রটোকল ডিউটিতে ব্যস্ত থাকায় চুরির বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন।

দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের রাজনৈতিক সমাবেশে যোগ দিতে গতকাল শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছান তারেক রহমান। আজ দুপুরে তিনি সমাবেশস্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। উচ্চ পর্যায়ের এই রাজনৈতিক সফর ঘিরে শহরজুড়ে যখন কঠোর নিরাপত্তা বলয়, তখন এমন চুরির ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি নিয়ে প্রশ্ন তুলছে।
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / তারেক রহমান / চুরি / মাইক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন: আশিক চৌধুরী 
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]