জামায়াতের সঙ্গে ঐক্য ভাঙ্গা নিয়ে মুখ খুললেন চরমোনাই পীর
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য ভেঙে যাওয়া নিয়ে মুখ খুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, একটি দল চক্রান্তের জাল ফেলে আমাদের একা করতে চেয়েছিল। এখন তারা নিজেরাই একা হয়ে গেছে। ২৪ জানুয়ারি বিকেলে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি ও ছনবাড়ি বাজারে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুন্সিগঞ্জ-১ ও ২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীদের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।
