Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার; নিহত ১, আহত অন্তত ২১

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
24 January, 2026, 01:40 pm
Last modified: 24 January, 2026, 01:42 pm

Related News

  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার; নিহত ১, আহত অন্তত ২১

আজ শনিবার ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
দ্য গার্ডিয়ান
24 January, 2026, 01:40 pm
Last modified: 24 January, 2026, 01:42 pm
ছবি: রয়টার্স

সংযুক্ত আরব আমিরাতে যখন যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসেছেন, ঠিক তখনই ইউক্রেনের দুই বড় শহর কিয়েভ ও খারকিভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। আজ শনিবার ভোরের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে পুরো এলাকা।

কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত চলা এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। হামলার কারণে বিদ্যুৎ ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। শহরের বহু এলাকা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন।

যুদ্ধের প্রায় চার বছর পর এই প্রথম তিন পক্ষ (যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন) বৈঠকে বসেছে। কিন্তু আলোচনার মধ্যেই হামলার ঘটনা মস্কোর শান্তির সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে। রাশিয়া এখনো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবিতে অনড়।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো জানান, ড্রোন হামলায় শহরের বিভিন্ন ভবনে আগুন ধরে যায়। তিনি বলেন, 'এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

তীব্র শীতের মধ্যে এই হামলায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মেয়র জানান, শুক্রবারের হামলার পর রাজধানীতে প্রায় ১ হাজার ৯৪০টি আবাসিক ভবনে কোনো হিটিং বা ঘর গরম রাখার ব্যবস্থা নেই। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, 'সামনে হয়তো আরও কঠিন সময় আসছে।'

ক্লিৎস্কোর কার্যালয়ের তথ্যমতে, বিদ্যুৎ–সংকটের কারণে পুরো শহর অন্ধকারে নিমজ্জিত হওয়ায় জানুয়ারি মাসে প্রায় ৬ লাখ মানুষ সাময়িকভাবে শহর ছেড়েছেন। বর্তমানে সেখানে তাপমাত্রা মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস। জরুরি কর্মীরা বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থা সচল করতে দিনরাত কাজ করছেন।

এদিকে রুশ সীমান্তের ৩০ কিলোমিটার দূরের শহর খারকিভেও হামলা হয়েছে। শহরের মেয়র ইহর তেরেখভ জানান, মাত্র আড়াই ঘণ্টায় অন্তত ২৫টি ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ১৪ জন আহত হয়েছেন।

টেলিগ্রামে এক বার্তায় তিনি জানান, বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্র, হাসপাতাল ও প্রসূতি সেবাকেন্দ্রেও আঘাত হেনেছে রুশ ড্রোন।

প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ অবসানের লক্ষ্যে তিন দেশের প্রতিনিধিদের বৈঠকের দ্বিতীয় দিনে এই হামলার ঘটনা ঘটল।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / রাশিয়া / হামলা / ক্ষেপণাস্ত্র / ড্রোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]