Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
কুমিল্লায় আইনজীবীর বাসায় অভিযান, অবৈধ বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 January, 2026, 09:05 pm
Last modified: 22 January, 2026, 09:07 pm

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী

কুমিল্লায় আইনজীবীর বাসায় অভিযান, অবৈধ বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির একটি টিম টমছমব্রিজ এলাকায় ছিনতাই ও চুরিবিরোধী নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় হেঁটে আসা আরিফুর রহমানকে সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামিয়ে তল্লাশি করে। তল্লাশিতে তার কাছ থেকে একটি চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
টিবিএস রিপোর্ট
22 January, 2026, 09:05 pm
Last modified: 22 January, 2026, 09:07 pm
ছবি: টিবিএস

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্টে এক যুবকের কাছ থেকে গুলি ও চাকু উদ্ধারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক আইনজীবীর বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ওই আইনজীবীর ভাড়া বাসা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সংশ্লিষ্ট আইনজীবীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার ধর্মপুর এলাকার মোক্তার বাড়ির খোরশেদ আলমের ছেলে মো. আরিফুর রহমান এবং একই এলাকার আব্দুল মতিনের ছেলে আইনজীবী মাহমুদুল হক মাসুম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির একটি টিম টমছমব্রিজ এলাকায় ছিনতাই ও চুরিবিরোধী নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় হেঁটে আসা আরিফুর রহমানকে সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামিয়ে তল্লাশি করে। তল্লাশিতে তার কাছ থেকে একটি চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে আরিফুর রহমানকে জিজ্ঞাসাবাদ এবং তার মোবাইল ফোন পর্যালোচনা করে অস্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ থানা ও ইপিজেড ফাঁড়ির যৌথ পুলিশ টিম কুমিল্লা সদর দক্ষিণ থানার উত্তর আশ্রাফপুর এলাকায় ইবনে তাহমিয়া স্কুলের পূর্ব পাশে একটি চারতলা ভবনের নিচতলায় আইনজীবী মাহমুদুল হক মাসুমের ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানে মাসুমের বেডরুমের ওয়ারড্রোবের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফুর রহমানের কাছ থেকে প্রাথমিকভাবে গুলি ও চাকু উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আইনজীবী মাহমুদুল হক মাসুমের বাসায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / আইনজীবী / বিদেশি পিস্তল / অভিযান / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]